চেতনানাশক ওষুধ খাইয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪
, ১১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মিরপুর মডেল থানার একটি টিম আদাবর ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন অটোরিকশা গ্যারেজে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
এদিন দুপুরে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী সজিবুল ইসলাম রাসেল (২২) গত ৩ আগস্ট বিকালে মিরপুর-১০ গোল চত্বরের ফায়ার সার্ভিসের সামনে থেকে দুই অজ্ঞাত ব্যক্তিকে অটোরিকশা ভাড়া দেন। তারা প্রথমে শের-ই-বাংলা নগরের জাতীয় পঙু হাসপাতালে এবং পরে মোহাম্মদপুরের শ্যামলীতে নিয়ে যায়। সেখানে আরও দুইজন যোগ দেয়। একপর্যায়ে তারা রাসেলকে একটি বেকারি থেকে রসমালাই খাওয়ায়, যাতে চেতনানাশক মেশানো ছিল। অল্প সময়ের মধ্যেই রাসেল অচেতন হয়ে পড়েন। চোরেরা তাকে রাস্তায় ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি চুরি হওয়ার পর ভুক্তভোগীর জ্ঞান ফেরে ৬ আগস্ট রাত ৮টার দিকে। পরে তিনি জানতে পারেন, এক অজ্ঞাত রিকশাচালক তাকে মিরপুর-১০ এ বাসায় পৌঁছে দিয়েছিলেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতিভারী বৃষ্টি আরও পাঁচদিন
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১ হাজার টাকার জন্য মারধরে বৃদ্ধ নিহত, আটক ২
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দুত্ববাদী প্রতারক হরিদাস গ্রেফতার
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় চট্টগ্রামে সাপের উপদ্রব
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধা মানবে না -প্রধানমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দন্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে জেলেই যেতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মডেল মসজিদ নির্মাণের ব্যয় তদন্তে আজই নির্দেশ দেয়া হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার -স্বাস্থ্যমন্ত্রী
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চীনের অর্থায়নে ২০ হাসপাতাল, যুক্ত হবে ২১ হাজার শয্যা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব হারিয়ে পরের ঘরে তারা, মেলেনি ত্রাণের সহায়তা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়ছে আমদানি, বৈদেশিক মুদ্রাবাজারে চাপের আশঙ্কা
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)