চূড়ান্ত বিজয় ছাড়া আপনি আমি কেউই নিরাপদ নয় -রাশেদ খাঁন
, ১২ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত বিপ্লবী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ¦ান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল জুমুয়াবার নিজের অনলাইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর 'বিজয়' উদযাপন তখনই করা যায়, যখন ওই সরকারের তৈরি ফ্যাসিবাদী কাঠামোর পুরোপুরি বিনাশ করা যায়।
আমরা গণঅভ্যুত্থান শক্তিরা মনে করছি, আমরা পুরোপুরি বিজয়ী হয়ে গেছি। কিন্তু না, আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্যই লড়ছি।
তিনি আরো বলেন, এই লড়াইয়ে একতাবদ্ধ না থেকে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চূড়ান্ত বিজয় থেকে আমাদেরকে ছিটকে ফেলবে। আর এ কারণেই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে একতা দরকার।
আমাদের কেউ লক্ষ্যচ্যুত হলে, বাকিদের দায়িত্ব চূড়ান্ত বিজয়ের পথে সকলকে আহ¦ান করা, সকলকে ঐক্যবদ্ধ রাখা।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের যে পতন হয়েছে, ঠিক প্রতিঅভ্যুত্থানের মাধ্যমে তারা আমাদেরকে হটিয়ে আবারও ফিরে আসবে। সুতরাং বিপ্লবী শক্তি এক থাকুন, একতাবদ্ধ থাকুন। চূড়ান্ত বিজয় ছাড়া আপনি আমি কেউই নিরাপদ নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)