চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব অনুযায়ী, সারা দেশে জ্বালানি তেল পরিবহনের জন্য ২ হাজার ৮০০টি নিবন্ধিত ট্যাংক লরি রয়েছে। এছাড়া আরও আছে ১০০টি ট্যাংকার। কিন্তু এসব ট্যাংক লরি বা ট্যাংকারে কোনও ডিজিটাল লক নেই। আবার কোনও ট্র্যাকিং সিস্টেমও নেই। ফলে জ্বালানি তেল পরিবহনের সময় চুরি হওয়ার মতো ঘটনা যেমন ঘটে, তেমনি এসব লরি ভেজাল তেল পরিবহন করলেও কারও কিছু করার থাকে না।
জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্র বলছে, সম্প্রতি এসব ট্যাংক লরি ও ট্যাংকার নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রতিটি ট্যাংক ও লরিতে ডিজিটাল লক স্থাপন করা হবে, যাতে পরিবহনের সময় যেকোনও জায়গা থেকে কেউ ট্যাংক লরি খুলে তেল চুরি না করতে পারে। অথবা এই ট্যাংক লরিতে ভেজাল না মেশাতে পারে। এ ধরনের লক খুললেই স্বয়ংক্রিয়ভাবে মালিকের কাছে সংকেত পৌঁছে যাবে। সেখানে যদি একই সঙ্গে ট্র্যাকিং সিস্টেম স্থাপন করা থাকে তাহলে মালিক দেখতে পারবেন কোথায় ট্যাংক লরিটি অবস্থান করছে।
বড় জাহাজ বা রেলের অয়েল ট্যাংকারে করে জ্বালানি তেল ডিপো থেকে ডিপোতে স্থানান্তর করা হয়। কিন্তু এর বাইরেও ডিপো থেকে তেল আবার ফিলিং স্টেশনে স্থানান্তর করে গ্রাহকের কাছে বিক্রি করা হয়। সাম্প্রতিক সময়ে দেশের পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে দেখা গেছে, ওজনে কম দেওয়ার পাশাপাশি ভেজাল তেলও বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এই ভেজাল তেল বিক্রি করার বিষয়টিকে জ্বালানি বিভাগ গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
গ্যাসক্ষেত্রের উপজাত কনডেনসেট (বর্ণহীন অথবা ঈষৎ হলুদ বর্ণের তরল হাইড্রোকার্বন) পেট্রোল এবং অকটেনে মিশিয়ে ব্যবহার করার অভিযোগ বেশ পুরনো। তবে পেট্রোবাংলা ও বিপিসি কঠোর হওয়ায় পেট্রোল পাম্প মালিকরা এই ভেজাল দেওয়া থেকে বিরত ছিল। তবে ইদানীং আবার জ্বালানি তেলে ভেজাল পাওয়ায় এবার তেলের ট্যাংকারগুলোকে নজরদারিতে আনার চিন্তা করছে সরকার।
জ্বালানি বিভাগের সাম্প্রতিক এক বৈঠকে ট্যাংক লরিতে ডিজিটাল লক ও ট্র্যাকিং সিস্টেম সংযোজন করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জ্বালানি সচিব নূরুল আমিন অবিলম্বে ট্যাংক লরিতে ট্র্যাকিং সিস্টেমের সঙ্গে ডিজিটাল লক স্থাপনের নির্দেশ দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)