৪০ টাকার ভাড়া এখন ১০০
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জামালপুর-শেরপুর রুটে চলছে সিএনজিচালিত অটোরিকশার ভাড়ার নৈরাজ্য। ৪০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০-১০০ টাকা। এতে করে ঈদে কর্মস্থলে ফেরা মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর-শেরপুরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এ রুট। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাতায়াত সহজতর হওয়ায় শেরপুরের অনেক যাত্রী এ রুটে চলাচল করে। এজন্য ব্রিজের দক্ষিণে জামালপুর অংশে গড়ে তোলা হয়েছে অস্থায়ী সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড। যেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শতাধিক অটোরিকশা দাঁড়িয়ে থাকে। ঈদ কিংবা যে কোনো উৎসবে এ সংখ্যা বেড়ে যায়। যে কোনো উৎসবে চলে এ স্ট্যান্ডে ভাড়া বাড়ানোর প্রতিযোগিতা। এবারও তার ব্যতিক্রম নয়। প্রশাসনের নিষেধ থাকার পরও ৪০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৭০-১০০ টাকা। অথচ যাত্রীরা কিছু বলতে গেলে তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
আশরাফ এক যাত্রী বলেন, এখানকার চালকরা যাত্রীদের সঙ্গে হরহামেশাই দুর্ব্যবহার করেন। এরা ঈদ কিংবা যে কোন উৎসবে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে। তারা জামালপুর থেকে শেরপুর যাবেন অথচ তাদের কাছে ভাড়া চাওয়া হচ্ছে ১০০ টাকা। প্রতিবাদ করায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার পুলিশ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, একজন যাত্রীর অভিযোগের ভিত্তিতে এ স্ট্যান্ডে ছুটে আসি। এসে ওই চালককে খুঁজে না পেলেও ঘটনার সত্যতা জানতে পেরে তাদের বাড়তি ভাড়া আদায়ে নিষেধ করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)