চুক্তির কারসাজিতে ক্ষতি রেলের যাত্রীদের
একজন যাত্রীর জন্য একটি টিকিট ইস্যু করতে যে সময় ও অর্থ ব্যয় হয়, চারজন যাত্রীর জন্যও একই পরিমাণ অর্থ ও সময় ব্যয় হয়। তাই উভয় ক্ষেত্রে টিকিট বিক্রয়কারীর কমিশন ও সার্ভিজ চার্জ সমান হওয়ার কথা। তবে টিকিট বিক্রির কমিশন চুক্তির কারসাজিতে এমনটা হচ্ছে। চারজনের জন্য একটি টিকিট কাটলে চারগুণ চার্জ বা অর্থ গুনতে হচ্ছে। এতে যাত্রী ও রেলসেবা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা একটি বেসরকারি কোম্পানির সঙ্গে টিকিটপ্রতি কমিশন দেওয়ার চুক্তি না করে যাত্রীপ্রতি চুক্তি করেছেন। ফলে কেউ অনলাইন থেকে একজন যাত্রীর একটি টিকিট ক্রয় করলে ২০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। আবার চারজনের একটি টিকিট সংগ্রহ করলে চারগুণ বা ৮০ টাকা সার্ভিস চার্জ নেওয়া হয়। আর কাউন্টার থেকে এক আসনের এক টিকিটে সার্ভিস চার্জ ২৫ পয়সা আর চারজনের একটি টিকিটের সার্ভিস চার্জ ১ টাকা।
জানা গেছে, ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি সহজ-সিনেসিস-ভিনসেন জেভি নামে একটি কোম্পানির সঙ্গে পাঁচ বছরের টিকিট বিক্রির চুক্তি করে রেলওয়ে। চুক্তিপত্র অনুযায়ী অনলাইনে একজন যাত্রীর টিকিটের জন্য দেওয়া বাড়তি ২০ টাকার সাড়ে ৬ টাকা পায় অপারেটর। সাড়ে ৬ টাকা পায় যে ব্যাংকিং গেটওয়ের মাধ্যমে দাম পরিশোধ করা হয়, সেই প্রতিষ্ঠান। ৩ টাকা ভ্যাট পায় সরকার। বাকি ৪ টাকা রেলওয়ে কল্যাণ ট্রাস্টের। আর কাউন্টারে বিক্রি করলে টিকিটপ্রতি ২৫ পয়সা পাবে বেসরকারি যৌথ কোম্পানিটি। কিন্তু গত ঈদে কাউন্টারে ৫০ শতাংশ টিকিট বিক্রির কোটা তুলে দিলে বিপাকে পড়েন যাত্রীরা।
আজিজুর রহমান নামের সিলেটের একজন যাত্রী জানান, অনলাইন থেকে একজন চার আসনবিশিষ্ট একটি টিকিট নিলে প্রতি সিটে ২০ টাকা হিসেবে ৮০ টাকা চার্জ নেওয়া হচ্ছে। আবার একজনের একটি টিকিটে চার্জ নেওয়া হচ্ছে ২০ টাকা।
তিনি বলেন, ‘এখন অনলাইনের যুগ। তাই অনলাইন থেকে টিকিট না কাটলে কাউন্টারে পাওয়া যায় না। কিন্তু খরচ বেশি অনলাইনে। আমার পরিবারের সদস্যদের নিয়ে সিলেট যাব। চারজনের জন্য একটি টিকিট নিলাম, দেখলাম সার্ভিস চার্জ ৮০ টাকা। কিন্তু টিকিট নিতে কিন্তু একই সময় লাগল। এটা বেশি মনে হলো, ৪০ টাকা হলেও হতো। এত লাভ করা দরকার ওদের!’
এ বিষয়ে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটা চুক্তি অনুযায়ী নেওয়া হচ্ছে। চুক্তিতেই সেই শর্ত আছে। শুধু আমরা ব্যাংক ও যাত্রী হিসেবেই সেবামূল্য নিচ্ছি।
জানতে চাইলে সহজ-সিনেসিস-ভিনসেন জেভির প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ দেবনাথ গত রবিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আগের প্রতিষ্ঠান সিনেসিসের সঙ্গে যে চুক্তি ছিল, আমাদের সঙ্গেও একই চুক্তি, কোনো পার্থক্য নেই। তারাও ২০ টাকা নিত, আমরাও ২০ টাকা নিই।’
এর আগে অন্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রেলওয়ের চুক্তিতেও একাধিক যাত্রীর একটি টিকিটে চার্জের পরিমাণ বেশি ছিল। তবে তা যাত্রীর সংখ্যার ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ছিল।
জানতে চাইলে রেলওয়ের অপারেশন বিভাগের কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক টিকিটে একাধিক সিট দিতে হলে খরচ বেড়ে যায়।
তবে রেলওয়ের পুরোনো ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের (সিএনএস) একজন কর্মকর্তা জানান, অনলাইনে যত শতাংশ টিকিট বিক্রি হোক না কেন, অপারেটরের খরচ একই। এখন অনলাইনে টিকিট সংখ্যা বাড়ায় প্রতি টিকিটে ১০ টাকার কম সেবা খরচ হওয়া উচিত।
জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান বলেন, ‘টিকিট অনলাইনে দেওয়ায় যাত্রীদের কাউন্টারে এসে টিকিট কাটার যাতায়াত ভাড়া সাশ্রয় হয়েছে। আমরা যদি এর চেয়ে কম সার্ভিস চার্জ নির্ধারণ করতাম, তাহলে হয়তো আর কোনো অপারেটর সেবা দিতে রাজি হতো না।’
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।