রাজধানীতে পানিবদ্ধতা : ১২ ঘণ্টা পরেও পানি নামেনি
রাজধানীতে টানা ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে করে ডুবে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। টানা ৬ ঘণ্টার এ ভারী বৃষ্টিতে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া দুর্ভোগ কাটেনি গতকাল জুমুয়াবারও। কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমড় সমান পানিতে চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।
গতকাল জুমুয়াবার সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানির নিচে তলিয়ে রয়েছে সড়ক। ফলে কোনো গাড়ি চলাচল করতে পারছে না। নিউ মার্কেট এলাকায় দেখা যায়, পুরো রাস্তা হাঁটু সমান পানির নিচে ডুবে আছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না। লোকজন রিকশা ও ভ্যানে করে চলাচল করছে।
নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, সড়কে হাঁটুসমান পানি মাড়িয়ে দোকানে গিয়ে বসে আছেন। অনেক জিনিসপত্র ভিজে গেছে। পানি না কমায় সেগুলোও বের করে কোথাও নিতে পারছেন না।
১২ ঘণ্টা পার হলেও পানি নামেনি রাজধানীর নীলক্ষেত-আজিমপুর এলাকায়। এতে আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। তীব্র বৃষ্টিতে মৈত্রী হলের নিচতলা পানিতে ডুবে আছে। বৃহস্পতিবার রাত থেকে হলে বিদ্যুৎ নেই, ফলে ওয়াশরুমে পানি নেই। খাবার ও পানীয় পানির সংকট তৈরি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেট এলাকায় এখনও হাঁটু ওপরে পানি। তীব্র বর্ষণে নিউমার্কেট, বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, শাহনেওয়াজ হোস্টেল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলেও পানিবন্দী। তবে সবচেয়ে নিচু হওয়ায় ভোগান্তিতে পড়েছে কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থীরা।
এ দিকে দুপুর সোয়া দুইটায় মৈত্রী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নাজমুন নাহার বলেন, ‘কী বীভৎস অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি বলে বুঝানো যাবে না। এখন পর্যন্ত পানি নেমে যাওয়ার লক্ষণ দেখছি না। আমাদের পাওয়ার স্টেশন গতকাল রাতেই ব্লাস্ট হয়ে বিদ্যুৎ নেই। আমাদের সুপেয় পানির রিজার্ভ টাংকি এখনও পানির নিচে। হলে যে কোনো সময় পানি থাকবে না।’
এদিকে কোথাও কোথাও গাছের ডালও ভেঙে সড়কে পড়ে আছে। ফলে ব্যাহত হচ্ছে চলাচল। দোয়েল চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে গাছের ডাল ভেঙে রাস্তায় পড়ে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাসহ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময় বজ্রপাতও হওয়ারও সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।