চীন সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। গত ২২ জুন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চীন সফর করে। প্রতিনিধি দলটি বেইজিং গ্রেট হলে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন।
চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। সে সময়ে তারেক রহমানকে চীন সফরের জন্য সিপিসির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়।
চীন সফরে যাওয়া বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা তারেক রহমানের আমন্ত্রণে ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও ভূরাজনীতি হিসেবে দেখছেন। তাদের মতে, সফরটি শুধু কৌশলগতই নয়, পাশাপাশি বিএনপির সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব দিচ্ছে চীন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।