চীন ও পশ্চিমাদের টপকে আফ্রিকায় শীর্ষ বিনিয়োগকারী আরব আমিরাত
, ২৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩০ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১২ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পরিবেশবান্ধব জ্বালানি খাতসহ নতুন নতুন ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে আফ্রিকায় শীর্ষ বিদেশি বিনিয়োগকারী দেশে পরিণত হয়েছে আরব আমিরাত। বছরের পর বছর ধরে আফ্রিকায় বিনিয়োগে আধিপত্য দেখানো চীন ও পশ্চিমা দেশগুলোকে টপকে গেছে দেশটি।
ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলো আফ্রিকায় বড় বড় প্রকল্পে প্রত্যাশিত মুনাফা না পাওয়ায় বিনিয়োগ থেকে পিছুটান দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। সামগ্রিকভাবে বিনিয়োগ ইতিবাচক হলেও শ্রম অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আরব আমিরাতের কোম্পানিগুলো আফ্রিকায় ১১০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা করেছে। এর মধ্যে কেবল নবায়নযোগ্য জ্বালানি খাতেই ৭২ বিলিয়ন ডলার। এই অংক ব্রিটেন, ফ্রান্স বা চীনের মতো দেশগুলোর বিনিয়োগের দ্বিগুণ।
আফ্রিকার কৃষি ও টেলিকম খাতেও বিনিয়োগ করেছে আমিরাতের কিছু কোম্পানি। আর দুবাইয়ের রাজপরিবারের এক সদস্য জিম্বাবুয়ে, লাইবেরিয়া, জাম্বিয়া ও তানজানিয়ার বনাঞ্চল কিনে কার্বন নিঃসরণকারী দেশগুলো থেকে প্রকৃতি সংরক্ষণ প্রকল্পে কার্বন ক্রেডিট নামে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করছেন।
এসব প্রকল্পের কোনোটা এখনো চুক্তির প্রাথমিক পর্যায়ে রয়েছে। যেমন-২০২৩ সালে মৌরিতানিয়ায় ৩৪ বিলিয়ন ডলারের ‘গ্রিন হাইড্রোজেন’ প্রকল্প। আর কিছু বিনিয়োগ আর্থিক সমস্যার কারণে বাধার মুখে পড়েছে।
বিশ্লেষকরা বলছে, উত্তর ও মধ্য আফ্রিকায় দীর্ঘদিন ধরে সক্রিয় আরব আমিরাত। দেশটির বিরুদ্ধে লিবিয়া ও সুদানে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ আছে। যদিও তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে সবুজ জ্বালানি, বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারির জন্য প্রয়োজনীয় খনিজ পদার্থ কপার খাতের ঝুঁকছে দেশটি।
আফ্রিকায় আমিরাতের প্রথম দিককার বিনিয়োগকারীর ছিল দুবাইয়ের এয়ারলাইনস ও বন্দর কোম্পানিগুলো। দেশটির এমিরেটস এয়ারলাইনস আফ্রিকার ২০টি দেশে ফ্লাইট পরিচালনা করছে।
এছাড়া আফ্রিকার বন্দরগুলোতেও আমিরাতের আধিপত্য আছে। দুবাইয়ের রাজপরিবারের মালিকানাধীন বহুজাতিক বন্দর পরিচালনাকারী সংস্থা ‘ডিপি ওয়ার্ল্ড’ ২০০৬ সাল থেকে এই অঞ্চলে সক্রিয়। আফ্রিকায় ছয়টি বন্দর পরিচালনার সঙ্গে দুটি বন্দর নির্মাণের পরিকল্পনা করছে কোম্পানিটি। আর আবুধাবি পোর্টস ২০১৩ সাল থেকে গিনির কামসার বন্দর পরিচালনার দায়িত্বে আছে। সম্প্রতি মিশর, কঙ্গো প্রজাতন্ত্র ও অ্যাঙ্গোলাতেও নতুন প্রকল্প পেয়েছে এই কোম্পানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












