অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ
সমাজে অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অর্থবহভাবে অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
‘অটিজম বিষয়ক বৈশ্বিক পদক্ষেপ ত্বরান্বিতকরণ: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশন’ শীর্ষক ওই উচ্চপর্যায়ের অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এমন একটি পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ— যেখানে অটিজম ও প্রতিবন্ধিতা-সম্পন্ন ব্যক্তিরা কেবল সহায়তার গ্রহীতা হিসেবেই নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।”
এদিন অনুষ্ঠানে গ্লোবাল অটিজম অ্যাডভোকেসি কোয়ালিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী অটিজম-সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা কার্যক্রম এগিয়ে নিতে জাতীয় সক্ষমতা জোরদার, তথ্য-উপাত্ত-ভিত্তিক সমাধান, দক্ষ জনশক্তি গড়ে তোলা, উদ্ভাবন এবং বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং অটিজম-সম্পন্ন ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
কাতার, কাতার ফাউন্ডেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF) এবং ‘অটিজম স্পিকস’ (Autism Speaks) এর যৌথ আয়োজনে বিভিন্ন দেশের মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিরা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাসদের কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিলো পুলিশ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আড়াই কেজি ওজনের রুপালি ইলিশ বিক্রি হলো ১০ হাজার ৪৫০ টাকায়
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যন্ত্রকৌশল থেকে অটোমোটিভ, মাভাবিপ্রবিতে বদলে যাচ্ছে প্রকৌশল শিক্ষার পরিসর
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সরদার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, এক রাতে অপহৃত ৫ জেলে
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার শঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গভীর রাতে দিল্লির মদিনা মসজিদে বুলডোজার
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাসদ কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চট্টগ্রাম বন্দরে বিদেশিদের ইজারার সুযোগ নেই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন তেল নিয়ে ফের কারসাজি, কী পদক্ষেপ নেবে সরকার?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ খাতে লোকসান ছাড়াতে পারে ৬০ হাজার কোটি টাকা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)