চীনের কাছে গোপন তথ্য সরবরাহ, দুই মার্কিন নৌ সদস্য গ্রেফতার
চীনের কাছে জাতীয় গুরুত্বপূর্ণ গোপন তথ্য সরবরাহ করার অভিযোগে মার্কিন দুই নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।
বলা হয়েছে, ২৬ বছর বয়সী পেটি অফিসার ওয়েনহেং ঝাও এর বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর সংবেদনশীল তথ্যের ছবি-ভিডিওর বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অন্যজন হলো জিনচাও ওয়েই। তার বয়স প্রকাশ করা হয়নি। জিনচাও ওয়েই এর বিরুদ্ধে হাজার হাজার ডলারের বিনিময়ে চীনের কাছে জাতীয় প্রতিরক্ষা তথ্য পাঠানোর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
সহকারী অ্যাটর্নি জেনারেল ম্যাট ওলসেন সান দিয়েগোতে বলেছে, তাদের কর্মকা-ের কারণে, সংবেদনশীল সামরিক তথ্য চীনের হাতে চলে গেছে।
মার্কিন কর্মকর্তারা জানায়, ঝাও চীনা হ্যান্ডলারকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন সামরিক মহড়ার পরিকল্পনা, জাপানের ওকিনাওয়াতে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি রাডার সিস্টেমের জন্য বৈদ্যুতিক চিত্র ও ব্লুপ্রিন্টবিষয়ক তথ্য ও সান ক্লেমেন্তে মার্কিন নৌ সুবিধার নিরাপত্তার বিস্তারিত পাঠানোর জন্য অভিযুক্ত।
অন্যদিকে ওয়েই ইউএসএস এসেক্স, একটি উভচর হামলাকারী জাহাজ, এসেক্সের অস্ত্র, শক্তি কাঠামো ও অপারেশনগুলোর কয়েক ডজন প্রযুক্তিগত ম্যানুয়ালসহ অন্যান্য আমেরিকান যুদ্ধজাহাজ সম্পর্কে তথ্য প্রকাশ করার জন্য অভিযুক্ত।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।