চিলি ও আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার ভূমিকম্প
চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গত জুমুয়াবার এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ।
ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ম্যাগালানেস অঞ্চলজুড়ে চিলির উপকূলরেখায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশে পানি কার্যক্রম এবং নৌ চলাচল স্থগিত করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার (১৭৩ মাইল) দক্ষিণে সমুদ্রের তলদেশে। এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।
চিলির কর্তৃপক্ষ দেশের দক্ষিণে অবস্থিত ম্যাগেলান প্রণালীর সমগ্র উপকূলীয় অংশ থেকে স্থানীয়দের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।