চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জরুরি অবস্থা ঘোষণা
, ২৯ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২ আশির, ১৩৯২ শামসী সন , ১ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক। গত বুধবার দুপুরে শুরু হওয়া এই বিভ্রাটের ফলে রাজধানী সান্তিয়াগোসহ প্রায় পুরো দেশ অন্ধকারে নিমজ্জিত হয়।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চিলির ১৪টি অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর ফলে প্রায় ৮০ লাখ বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়। গ্রীষ্মের মৌসুমে এমন বিদ্যুৎ বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন।
চিলির জাতীয় বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোঅর্ডিনেটর জানিয়েছে, আতাকামা মরুভূমি থেকে সান্তিয়াগো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহকারী একটি হাই-ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে সমস্যা দেখা দেওয়ায় এই বিভ্রাট ঘটে। তবে ঠিক কী কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে, তা এখনো তদন্তাধীন।
প্রেসিডেন্ট বরিক বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলোর তীব্র সমালোচনা করে বলেছে, লাখ লাখ মানুষ এই ধরনের বিপর্যয়ের সম্মুখীন, এটি কোনোভাবেই বরদাশত করা যায় না। আমরা বিষয়টি সহজভাবে নেবো না, সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয়:
বিদ্যুৎ বিভ্রাটের কারণে সান্তিয়াগোর মেট্রো সেবা বন্ধ হয়ে যায়, যার ফলে হাজার হাজার যাত্রী স্টেশনে আটকে পড়ে।
নেটব্লকস নামের একটি ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা জানায়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে চিলিতে ইন্টারনেট সংযোগ মাত্র ২৫ শতাংশ কার্যকর ছিল।
.................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)