চিন্ময়কে আরো ৪ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা হিন্দুত্ববাদী ইসকনের উগ্র নেতা চিন্ময়কে আরো চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকালে চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিনের আদালতে চার মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বিচারক।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ এখন মোট পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে।
পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার চার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।