চিকুনগুনিয়ার উপসর্গ কি, আক্রান্ত হলে কি করবেন
চিকুনগুনিয়া একটি মশাবাহিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এর প্রধান উপসর্গ হলো জ্বর, জয়েন্টে তীব্র ব্যথা এবং ফুসকুড়ি। চিকুনগুনিয়া থেকে বাঁচতে মশা থেকে দূরে থাকতে হবে। এছাড়া মশার কামড় থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চিকুনগুনিয়া কিভাবে ছড়ায়?
এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশা চিকুনগুনিয়া ভাইরাসের বাহক। এই মশাগুলো দিনের বেলায় কামড়ায়। এই মশা যখন কোনো চিকুনগুনিয়া আক্রান্ত ব্যক্তিকে কামড়ায়, তখন সেই মশাটি ভাইরাস বহন করে। এরপর সেই মশা যখন অন্য কোনো সুস্থ ব্যক্তিকে কামড়ালে, সেই ব্যক্তিও চিকুনগুনিয়ায় আক্রান্ত হন।
চিকুনগুনিয়ার উপসর্গ:
জ্বর: হঠাৎ করে জ্বর আসা। জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে।
শরীরের বিভিন্ন জয়েন্টে তীব্র ব্যথা: বিশেষ করে হাত ও পায়ের জয়েন্টগুলোতে ব্যথা হয়।
শরীরে ফুসকুড়ি ওঠা: সাধারণত জ্বর আসার কয়েকদিনের মধ্যে শরীরে ফুসকুড়ি দেখা যায়।
মাথাব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ইত্যাদি উপসর্গও দেখা যেতে পারে।
চিকুনগুনিয়ার আরও যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে রয়েছে, গোশত পেশি ও মাথা ব্যথা। অস্থি সন্ধির ব্যথা খুব তীব্র হতে পারে যা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ, এমনকি কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
চিকুনগুনিয়া হলে করণীয়:
চিকিৎসকের পরামর্শ নিন: চিকুনগুনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
পর্যাপ্ত বিশ্রাম নিন: বিশ্রাম নিলে শরীর দ্রুত সেরে উঠবে।
প্রচুর পরিমাণে পানি পান করুন: শরীরে পানির অভাব হলে ডিহাইড্রেশন হতে পারে, তাই প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন।
ব্যথা কমানোর ওষুধ: প্রয়োজনে ব্যথানাশক ওষুধ সেবন করতে পারেন, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না।
মশার কামড় থেকে বাঁচুন: মশার বিস্তার রোধ করতে ব্যবস্থা নিন। মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন, লম্বা হাতা জামা পরুন এবং মশা তাড়ানোর স্প্রে ব্যবহার করুন।
সাধারণত দুই থেকে তিনদিনেই রোগী সুস্থ হতে শুরু করে। আক্রান্ত ব্যক্তির দেহে পাঁচ থেকে সাতদিন পর্যন্ত চিকুনগুনিয়ার ভাইরাস থাকে। ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গে মিল লক্ষ্য করা যায়। এই কারণে চিকুনগুনিয়াকে ডেঙ্গু বলে ভুল হতে পারে। রক্তের সিরাম পরীক্ষা করে চিকুনগুনিয়া সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। জীবনে একবার এই রোগ হলে পরবর্তীতে আর হয় না।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।