রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

চায়ের পর পঞ্চগড়ের নতুন অর্থকরী ফসল মরিচ

-হাজার কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা
এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, রাত ১১:৪৩
পঞ্চগড় সংবাদদাতা:
পঞ্চগড়ে মরিচের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উত্তরের জেলা বগুড়াকে ছাড়িয়ে মরিচের বাজারে প্রভাব বিস্তারে পঞ্চগড় অনেক এগিয়ে গেছে। জেলায় মরিচের প্রায় ১ হাজার কোটি টাকার বাণিজ্য সম্ভাবনা রয়েছে চলতি বছরে।
পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক আবদুল মতিন বলেন, এ বছর জেলায় প্রায় ১ হাজার কোটি টাকার শুকনো মরিচ বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। গত বছর এখানে ৭০০ থেকে ৮০০ কোটি টাকার লাল মরিচের বাণিজ্য হয়েছে। মরিচের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে আবাদও বছর বছর বাড়ছে, যা কৃষকদের আরও বেশি মরিচ চাষে উৎসাহিত করছে।
ব্যবসায়ী ও চাষীরা বলছেন, শুকনো মরিচের জন্য ক্রমেই বিখ্যাত হয়ে উঠছে পঞ্চগড় জেলা। চা শিল্পের পর মরিচ আবাদেও ‘নিরব বিপ্লব’ এর সম্ভাবনা দেখছেন অনেকেই।
মরিচ চাষের জন্য উপযুক্ত সময় ধরা হয় ফাল্গুন থেকে চৈত্র মাস, শ্রাবণ থেকে ভাদ্র মাস এবং রবি মৌসুমের জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসকে। তবে এর মধ্যে ফাল্গুন থেকে চৈত্র মাসের রোপণ করা মরিচ পঞ্চগড়ে বেশি শুকানো হয়।
চাষী ও কৃষি অফিস বলছে, পঞ্চগড় সদর, আটোয়ারী, তেঁতুলিয়া উপজেলায় ব্যাপক পরিসরে মরিচের আবাদ করা হয়। গ্রীষ্মের শেষে মরিচ উঠিয়ে শুকানোর পর তা সংরক্ষণ করে বিভিন্নভাবে। তবে বড় বড় ব্যবসায়ীরা মরিচ সংরক্ষণ করে হিমাগারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, পঞ্চগড়ে এবার মরিচের আবাদ হয়েছে ৮ হাজার ৬৮৭ হেক্টর জমিতে। ২০২৩ সালে মরিচ আবাদ হয়েছিল ৮ হাজার ২৫ হেক্টরে। এবার মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হাজার ২৮০ মেট্রিক টন।
জেলার চাষীরা জানান, ৫০ শতক জমিতে মরিচ উৎপাদনে খরচ হয় সাধারণত ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা। ওই জমি থেকে শুকনো মরিচ পাওয়া যায় ২০ মণের ওপরে। বর্তমানে জেলার বিভিন্ন বাজারে শুকনো মরিচ বিক্রি হচ্ছে প্রতিমণ ৪,৫০০ থেকে ৫,৫০০ টাকা দরে। গড়ে ৫,০০০ টাকা মণ মরিচ বিক্রি হলেও কৃষক লাভবান হবেন। এই হিসাবে ৫০ শতক জমিতে এক লাখ টাকার মরিচ উৎপাদন হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, তবে মরিচ শুকানো, সংরক্ষণসহ বিভিন্ন সমস্যা আছে। এই ক্ষেত্রগুলোতে তাদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে চাষীরা আরও দক্ষ ও লাভবান হবেন।
আরও একটি সংকটের কথা জানালেন বগুড়ার সংরক্ষণ ব্যবসায়ী নূর আলম। তিনি জানান, মরিচ সাধারণত সংরক্ষণ করা হয় হিমাগারে। এবার দেশে আলুর উৎপাদন ব্যাপক হারে হওয়ায় হিমাগারগুলোতে মরিচ রাখার জায়গা নেই। ফলে দেশে মরিচের বাজার কিছুটা কম। চাষীরাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন এ কারণে।
এদিকে প্রায় ৪০ বছর ধরে শুকনো মরিচের ব্যবসা করছেন বগুড়ার খন্দকার ট্রেডার্সের মালিক মুহাম্মাদ শাহাদত হোসেন সাজু। সম্প্রতি তিনি পঞ্চগড়ের আটোয়ারী বাজার থেকে কয়েক কোটি টাকার মরিচ কিনেছেন। এই ব্যবসায়ী জানান, এক সময় উত্তরাঞ্চলের মধ্যে বগুড়াকে মরিচের রাজধানী বলা হতো। গত ১২ থেকে ১৫ বছরের মধ্যে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বলতে গেলে দেশের অন্যতম মরিচের হাব এখন পঞ্চগড়। এই আটোয়ারী বাজারে প্রতি মৌসুমে কয়েক কোটি টাকার মরিচের বাণিজ্য হয়। দেশের অনেক ব্যবসায়ী এখান থেকে মরিচ কিনে নিয়ে যান।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে