চাহিদা-বিক্রিতে দেশি ব্র্যান্ডের ফ্রিজের আধিপত্য
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৪ জুন, ২০২৫ খ্রি:, ২২ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রতি বছর কোরবানির ঈদের মৌসুমে ফ্রিজের বিক্রি বাড়ে সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ। সারা বছর যত ফ্রিজ বিক্রি হয়, তার দুই-তৃতীয়াংশ বিক্রি হয় দুই ঈদে। এবছর বিদেশি ব্র্যান্ডের চেয়ে দেশি ব্র্যান্ডের ফ্রিজের চাহিদা-বিক্রি বেশি। শহরের চেয়ে বেশি বিক্রি হচ্ছে গ্রামাঞ্চলে। বিক্রিতে এগিয়ে ডিপ ফ্রিজ।
বাজার পর্যালোচনা করে জানা যায়, বৈশ্বিক ব্র্যান্ডের বড় ও দামি ফ্রিজের বেচাকেনা কমেছে। বিপরীতে বেড়েছে স্থানীয়ভাবে উৎপাদিত ও সাশ্রয়ী দামের ফ্রিজের বিক্রি। সাধারণত এসব ফ্রিজ নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা বেশি কিনছেন। এবার ঈদে শহরের চেয়ে গ্রামগঞ্জে ফ্রিজের বিক্রি বেশি।
ঢাকার রামপুরা, মালিবাগ, পল্টন ও গুলিস্তান স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা যায়, ফ্রিজের ক্রেতা রয়েছে, তবে অন্য বছরের চেয়ে কম। এছাড়া টানা কয়েকদিন বৈরী আবহাওয়ার কারণে বিক্রিতে ভাটা পড়েছে।
কিছু বিক্রেতা বলছেন, আবহাওয়ার সঙ্গে মূল্যস্ফীতি, সুদহার বৃদ্ধির কারণে বিক্রি কম। ডলারের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, যে কারণে ফ্রিজের দাম বাড়ায় বিক্রিতে পড়েছে নেতিবাচক প্রভাব। মূল্যস্ফীতির কারণে গ্রাহকের ক্রয়ক্ষমতাও কমেছে।
রামপুরা ওয়ালটন প্লাজার ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফরহাদ বলেন, সাধারণ সময় যত সংখ্যক ফ্রিজ বিক্রি হয়, এখন তার চেয়ে তিন-চারগুণ বেড়েছে। তবে ঈদ হিসেবে বিক্রি আরও বেশি হওয়া দরকার ছিল।
কোম্পানিগুলো জানিয়েছে, দেশের অভ্যন্তরে প্রতি বছর ২৫-৩০ লাখ ইউনিট ফ্রিজ বিক্রি হয়। সাধারণত এ বাজার বছরে ৫ থেকে ১০ শতাংশ হারে বাড়ে। আর স্থানীয় চাহিদা মিটিয়ে এখন বিদেশেও ফ্রিজ রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে এখন অর্ধশতাধিক দেশে ফ্রিজ রপ্তানি হয়। এর মধ্যে ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ আছে।
আগে দেশে বিদেশি নানা ব্র্যান্ডের বড় বাজার থাকলেও এখন ভালো করছে দেশি কোম্পানিগুলো। ওয়ালটন, ভিশন, যমুনা, মিনিস্টার ও ওরিয়ন দেশে ফ্রিজ তৈরি করছে। এসব কোম্পানিসহ বর্তমানে ফ্রিজের বাজারে ১৩টির মতো দেশীয় ব্র্যান্ড রয়েছে।
ফ্রিজ উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে বছরে যত সংখ্যক ফ্রিজ বিক্রি হয়, তার মধ্যে দেশি কোম্পানির হিস্যা ৮০-৯০ শতাংশের কাছাকাছি। তার মানে, দেশীয় প্রতিষ্ঠানের উৎপাদিত ফ্রিজ দিয়েই অভ্যন্তরীণ চাহিদার বড় অংশ মিটছে। আবার দেশীয় চাহিদা মিটিয়ে ফ্রিজ রপ্তানিও হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












