কাস্টমসের কলমবিরতি ও ছুটিতে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা
এনবিআর বিলুপ্তির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ মে থেকে শুল্কায়ন, পরীক্ষাসহ সব ধরনের কাস্টমস কার্যক্রম বন্ধ রেখে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করেন। প্রায় একই সময় পরিবহন শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্টি হয় অচলাবস্থা। থমকে যায় শুল্কায়ন কার্যক্রম, শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি- এ দুই কারণে আর্থিক ক্ষতি যা হবে সেটিকে বহুমাত্রিক বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে চট্টগ্রাম বন্দরে বাড়তি সময় পণ্য রাখার ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে দেয়াটা আরো বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, সম্প্রতি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের কলমবিরতিতে শুল্কায়ন বন্ধ হয়ে পড়ার যে ধাক্কা এসেছে তার রেশ এখনো কাটেনি। দুদিন পর টানা যে ছুটি শুরু হচ্ছে তাতেও শুল্কায়ন কার্যক্রম অচল হয়ে পড়বে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ থাকায়। ফলে পণ্য খালাসে বিলম্বজনিত আর্থিক ক্ষতি ও অতিরিক্ত চার্জের মুখে পড়তে হবে আমাদের।
দেশের শিল্প খাতে এ অচলতা বহুমাত্রিক সংকট তৈরি করছে উল্লেখ করে আমিরুল হক আরো বলেন, ‘কাঁচামাল ও জরুরি পণ্যের চালান বন্দরে আটকে থাকবে, যার জন্য প্রকৃতপক্ষে ব্যবসায়ীরা দায়ী না। অথচ সেই চালান খালাস করতে না পেরে ব্যবসায়ীকে গুনতে হবে চার গুণ ড্যামারেজ। এখন তো মনে হচ্ছে ইন্ডাস্ট্রি স্থাপন করে সবচেয়ে বড় ভুলটা করেছি। এ গ্লোবাল ভিলেজে ব্যবসা পরিচালনায় এমনিতে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে আমাদের। তার মধ্যে দেশের ভেতর একের পর এক ইস্যুতে শুল্কায়ন বন্ধ বা ধীর হয়ে যাওয়ার মতো ঘটনা আমাদের ব্যবসায়িক সক্ষমতাকে একেবারে টেনে ধরেছে।’
বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মনসুর আহমেদ বলেন, পোশাক শিল্পের মেরুদ- ভেঙে দেয়ার জন্য কর্মবিরতি ও আসন্ন ছুটির পাশাপাশি আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে। প্রডাকশন লাইনে যারা কাজ করেন, তাদের একজন থাকলে তার সঙ্গে পেছনে বা সামনের সহকর্মী না থাকলে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় না। নিয়মিত এ ধরনের ঝামেলায় এরই মধ্যে অনেক ছোটখাটো কারখানা ব্যবসা গুটিয়ে নিয়েছে। বড় কারখানাগুলো ব্যবসা নিয়ে নিচ্ছে, আর ছোট বা মাঝারিগুলো ব্যবসা গুটিয়ে নিচ্ছে। কর্মবিরতি বা আসন্ন ছুটি নিয়ে শিল্পের সমস্যাগুলো নীতিনির্ধারকরা অনুধাবন করতে পারছে বলে মনে করছি না। আনুমানিক হিসাবে দিনপ্রতি আর্থিক ক্ষতির পরিমাণ ন্যূনতম ৪০ লাখ ডলার।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।