চাহিদাপত্র না আসায় মালয়েশিয়া যেতে পারছেন না ৮ হাজার কর্মী
নিজস্ব প্রতিবেদক:
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট সংকট এখনও কাটেনি। কয়েক দফা ঢাকা-কুয়ালালামপুর বৈঠকের পর প্রায় ৮ হাজার কর্মীকে দেশটিতে পাঠানোর সিদ্ধান্ত হলেও চাহিদাপত্র না আসায় তাদের যাত্রা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এতে অপেক্ষার প্রহর গুনছেন ভুক্তভোগী কর্মীরা।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংকট কাটিয়ে দ্রুত এসব কর্মীদের পাঠানোর আশ্বাস দিলেও অভিবাসন খাত সংশ্লিষ্টরা এই দেরির জন্য সরকারের উদাসীনতাকে দায়ী করছেন। এজেন্সিগুলোর অনিয়ম ও অর্থপাচারের মতো অভিযোগে গত ১৫ বছরে তিনবার মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায়। সবশেষ গত বছরের ৩১শে মে অতিরিক্ত বিমান ভাড়াসহ নানা জটিলতায় ১৮ হাজার কর্মীর মালয়েশিয়া যাওয়া আটকে যায়। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যেতে না পারায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে, অভিবাসন বিশেষজ্ঞ শরিফুল হাসান মনে করেন, সরকারের উদাসীনতার কারণেই এই জটিলতা ও বিলম্ব হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।