একটি উদ্যোগ বদলে দিলো ১২৫ একর জমির কৃষিব্যবস্থা
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নড়াইল সংবাদদাতা:
কালিয়া উপজেলার পিরোলী এলাকার ১২৫ একর জমি প্রায় দুই দশক ধরে অনাবাদি পড়ে ছিল। নবগঙ্গা নদী থেকে বিলে লোনাপানি প্রবেশের কারণে এ অঞ্চলে আউস ও আমন ধান চাষাবাদ একেবারেই বন্ধ হয়ে যায়। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয়দের উদ্যোগ, প্রশাসনের সহায়তা এবং কৃষি বিভাগের নজরদারিতে এ বছর আবারো জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। ফলে ২০০-এর বেশি কৃষকের মুখে এখন বিরাজ করছে প্রশান্তির হাসি।
প্রায় ২০ বছর পর ধানের আবাদ হওয়ায় পিরোলী, নাউলি, আমতলা, গোপীনাথপুর ও ইছামতি গ্রামের কৃষকদের উঠোনজুড়ে এখন সোনালি ধানের ঘ্রাণ। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ধান কাটা ও ঘরে তোলার কাজে। কৃষক ইসরাইল শেখ বলেন, পাঁচ একর জমিতে আউস ধান করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। এখন ব্যস্ত সময় পার করছি ফসল তোলার কাজে। একইভাবে আফজাল শেখ, কিবরিয়া মোল্যা, সুরত মোল্যা ও খাজা মজুমদার জানান, বহু বছর পর আবারো আমন ধান চাষ করতে পারায় তারা আনন্দিত।
এ অঞ্চলের অনাবাদি হয়ে পড়ে থাকা জমিগুলোকে ফের কৃষি আবাদে ফেরানোর পেছনে অন্যতম ভূমিকা রেখেছেন পিরোলী গ্রামের সন্তান ও কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ। প্রায় পাঁচ বছর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান ও তৎকালীন কৃষি কর্মকর্তা বিভা মল্লিককে অনুরোধ করেন লোনাপানি প্রবেশ বন্ধ করার জন্য। এরপর চিত্রা নদীর মোহনায় পিরোলী বাজারের পাশে থাকা স্লুইসগেট বন্ধ করা হয়।
একই সাথে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম ও শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হকও এ উদ্যোগে যুক্ত হন। তারা আরো তিনটি স্লুইসগেট বন্ধ করে দিলে বিলে লোনাপানি ঢোকা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর পর থেকেই কৃষকরা আবারো আউস ও আমন ধান চাষে সক্ষম হন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে নদী থেকে লোনাপানি প্রবেশ বন্ধ করা হয়েছে। উপজেলা প্রশাসন, কৃষি ও মৎস্য অফিস এবং পানি উন্নয়ন বোর্ড একযোগে কাজ করায় কৃষকরা আউস ও আমন ধান চাষে সফল হয়েছেন। কৃষকরা এখন এর সুফল ভোগ করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ -আইজিপি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)