চাষের পাঙাশ, তেলাপিয়া, কই এখন গরিবের আমিষের মূল উৎস
, ০১ আগস্ট, ২০২৩ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০১০-১১ অর্থবছরে দেশে পাঙাশের বার্ষিক উৎপাদন ছিল ১ লাখ ৫৫ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে তা আড়াই গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে।
পাঙাশ, তেলাপিয়া ও কইয়ের (ক্লাইম্বিং ফিশ) উৎপাদন বেড়ে যাওয়ায় গত ১২ বছরে দেশে মাছের উৎপাদন ব্যাপকহারে বেড়েছে।
ক্রমবর্ধমান চাষের ফলে এই ৩ প্রজাতির মাছ নিম্নআয়ের মানুষের আমিষের প্রধান উত্স হয়ে উঠেছে। গ্রাম ও শহরতলির হাজারো লোকের কর্মসংস্থান ও আয়ের সুযোগ করে দিয়েছে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০১০-১১ অর্থবছরে দেশে পাঙাশের বার্ষিক উৎপাদন ছিল ১ লাখ ৫৫ হাজার টন। ২০২১-২২ অর্থবছরে তা আড়াই গুণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিক টনে।
একই সময়ে তেলাপিয়ার উৎপাদন ৯৭ হাজার ৯০৯ টন থেকে বেড়ে ৩ লাখ ২৯ হাজার টন হয়েছে। কইয়ের উৎপাদন ৩৫০ শতাংশ বেড়ে হয়েছে ৫৭ হাজার ২৪৪ টন।
চাষের কারণে দেশে সামগ্রিক মাছের উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। ২০১০-১১ থেকে ২০২১-২২ অর্থবছরের মধ্যে মাছের উৎপাদন ১১ লাখ ৯৯ হাজার টন থেকে বেড়ে ২১ লাখ ৬৬ হাজার টনে দাঁড়িয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হক বলেন, 'মাছের পোনার সহজলভ্যতা, কৃত্রিম খাবার গ্রহণ ও বাজারে চাহিদার কারণে এই ৩ প্রজাতির মাছ চাষ হচ্ছে।'
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ১৯৯০-এর দশকে বিদেশ থেকে পোনা এনে দেশে পাঙাশ চাষ শুরু করে। ধীরে ধীরে মাছটি দেশের মধ্যম ও নিম্নআয়ের মানুষের পাশাপাশি শহরে নিম্নআয়ের মানুষদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠে।
পাঙাশের পোনার বেঁচে থাকার হার প্রায় শতভাগ। এটি ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, জয়পুরহাট, নরসিংদী ও যশোরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাছ চাষিদের আকৃষ্ট করেছে।
অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল হক বলেন, 'কৃষিখাতের মধ্যে মাছ চাষ সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।' মাছ চাষ ও বিপণনের প্রতিটি ধাপে বিপুল সংখ্যক মানুষ সম্পৃক্ত আছেন।
কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম খান বলেন, 'মাছ চাষ সহজ হওয়ায়, চাষিরা পুকুরে মাছ চাষ করায় এবং ক্রেতারা তুলনামূলক কম দামে মাছ কিনতে পারায় এই ৩ প্রজাতির মাছ চাষের প্রসার ঘটেছে।'
তিনি মনে করেন, 'কৃষি প্রযুক্তির সম্প্রসারণ না হলে এত কম দামে নিম্নআয়ের মানুষের কাছে মাছ পৌঁছে দেওয়া যেত না।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)