বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে: মেনন
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনকে ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস-সহিংসতার পথেই হাঁটছে। এ ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসেবে কাজ করছে। তবে অতীতের মতো এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) গাজীপুর জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিত সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মেনন বলেন, ‘গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয়নি। জনগণ-শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছেন, এবারও দেবেন।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।