‘চাল কিনতিই তো ট্যাকা শ্যাষ, মাছ-গোস্ত কী দি কিনব’
ধানের দাম বৃদ্ধির অজুহাতে দেশের সর্ববৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা দফায় দফায় চালের দাম বাড়িয়েছেন। এক মাসের ব্যবধানে মিলগেটে প্রতি কেজি চাল ২ থেকে ৩ টাকা আর খুচরা বাজারে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে। চালের এমন দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কুষ্টিয়া পৌর কাঁচাবাজারসহ শহরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
রিকশাচালক আব্দুর রহমান (৫৬) বলেন, চালের দাম শুধুই বাড়ে কিন্তু কমে না। আমার পরিবারের পাঁচজন সদস্য। সবাই আমার আয়ের উপর নির্ভরশীল। সারাদিন রিকশা চালিয়ে ৪০০ টাকা আয় হয়। এই টাকা থেকে গ্যারেজে ভাড়া দিতে হয়, তরিতরকারি ও চাল ডাল কিনতে হয়। ‘চাল কিনতিই তো ট্যাকা শ্যাষ, মাছ-গোস্ত কী দি কিনব।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন ম-ল জানায়, চালের বাজার সরেজমিনে যাচাই করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বেশি দামে চাল বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশি দামে চাল বিক্রি করায় আজকে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।