চালের দাম নিয়ে বহুমুখী দাবি-দাওয়া
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
কৃষকরা বলছেন, ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না। অপরদিকে সরকার বেসরকারি পর্যায়ে ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়ে বাজার অস্থিতিশীল হওয়ার হাত থেকে রক্ষার চিন্তা করেছিল বিগত অন্তর্বর্তী সরকার। আবার ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় নাজিরশাইল চাল আমদানি না হওয়ায় চালের দামও কিছুটা বেড়েছে।
রাজধানীর বসুন্ধরা এলাকায় কথা হয় সুমি ভ্যারাইটি স্টোরের মাসুদ ব্যাপারীর সঙ্গে। তিনি বলেন, বর্তমানে মোটা চাল ৬৫ টাকা কেজি, মিনিকেট ৮৫-৯০ টাকা ও নাজিরশাইল বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকা কেজিতে। গত ১৫-২০ দিন ধরে চালের দাম বাড়তির দিকে। অপর বিক্রেতা ভাই ভাই স্টোরের মাহবুবুল আলম বলেন, দেশে ভারতীয় নাজিরশাইল চাল বেশি চলে। এসব চাল আমদানি না হওয়ায় কেজি প্রতি চালের দাম বেড়েছে ২-৩ টাকা।
খাদ্য অধিদপ্তরের পরিচালক (সংগ্রহ) মনিরুজ্জামান বলেন, বেশকিছু দিন ধরে চিকন চালের দাম বাড়ছে। এটি মূলত উৎপাদন হয় বোরো মৌসুমে। এখন কৃষকদের কাছে চিকন চাল নেই। সেজন্য বাজার স্থিতিশীল রাখতেই কিছু চাল আমদানি করা হচ্ছে।
এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, মোটা ও মাঝারি মানের চালের বাজার ঠিকই আছে। সরকারের পলিসি হচ্ছে চিকন চালের বাজার নিয়ন্ত্রণে রাখা। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। কেননা তাদের কাছে এখন ধান নেই। আগামী মে-জুন মাসে তারা ধান পাবেন। তখন তারা ভালো ধান পাবেন।
চলতি আমন ধান ও চাল সংগ্রহ সম্পর্কে তিনি বলেন, এ বছর স্থানীয় বাজারে আমাদের দামটা ভালো ছিল। কৃষক ও মিলমালিকরা ধান ও চাল দিয়েছে। ধান, সিদ্ধ ও আতপ চাল মিলে ৭ লাখ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও আমরা ১০ লাখ টন সংগ্রহ করেছি। শুধু ধানই সংগ্রহ করেছি দেড় লাখ টন। যা আগে এত পরিমাণ ধান সংগ্রহ হতো না।
মনিরুজ্জামান বলেন, স্থানীয় বাজার থেকে চাল কিনতে পারলে বৈদেশিক মুদ্রা বেচে যায়। এ বছর দাম ভালো দেওয়ায় কৃষকরা বেশি এসেছেন।
এদিকে নওগাঁ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, আমাদের চালের অভাব নেই। তবু সরকার কেন আমদানি করছে, তা জানি না। ধান-চালের বাজারে ধস নেমেছে। স্বর্ণাজাতীয় ধানের বাজার ছিল ১১৫০ থেকে ১২০০ টাকা; সেটি বুধবারে এসে নেমেছে ১০৫০ থেকে ১১০০ টাকায়। স্বর্ণা চাল ছিল ৪৬-৪৭ টাকা, সেটি কমে ৪৪-৪৫ টাকায় নেমেছে। জিরাশাইল বা মিনিকেট ৭০-৭২ টাকা ছিল; এখন ৬৫-৬৬ টাকা। কাটারিও একই ধরনের। আমদানির সিদ্ধান্তের কারণে চালের দাম কমে গেছে। ফরহাদ হোসেন বলেন, আমাদের দেশীয় চাল যেমন বিক্রি নেই, তেমনি ভারতীয় চালও বিক্রি হচ্ছে না। আমদানিকারকরা বিক্রি করতে পারছেন না।
তিনি বলেন, বাজারে চালের অভাব নেই। ধানের দাম কমানোর জন্য প্রশাসন ভুল তথ্য দিচ্ছে। আমি ডিজি অফিসে কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছি। তারা জানিয়েছেন, চাল আমদানির ব্যাপারে সরকারকে তারা প্রস্তাব দেননি। ফরহান হোসেন বলেন, কৃষকরা ধানের দাম পাচ্ছেন না। এ অবস্থা হলে আগামীতে ধান চাষে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












