চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিল ট্রেন
, ২২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আশির, ১৩৯১ শামসী সন , ০৪ মার্চ, ২০২৪ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি মালবাহী ট্রেন। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রেলওয়ে কর্মীদের মধ্যে। তবে শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। ভারতের পাঞ্জাবে এমন ঘটনা ঘটেছে।
রেল সূত্র জানিয়েছে, নিয়ম মেনে পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়ায় মালবাহী ট্রেনটি। এরপর ট্রেন থেকে নেমে যায় চালক। এরপরই ট্রেনটি নিজ থেকে চলতে শুরু করে। বিষয়টি জানাজানি হওয়ার পরই রেল কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ট্রেনটি থামানোর জন্য তৎপরতা শুরু করে রেলকর্মীরা। শেষ পর্যন্ত পাঠানকোটের এক রেলকর্মী জানায়, লাইনে মোটা কাঠের পাটাতন পেতে আটকানো হয় ট্রেনটিকে। ততক্ষণে চালক ছাড়াই ৭০ কিলোমিটার পাড়ি দেয় ট্রেনটি।
ওই ট্রেনে ছিল স্টোনচিপস। পাঁচটি স্টেশন পার হওয়ার পর ট্রেনটিকে উচি বাসি স্টেশনে থামানো হয়। কিন্তু চালক ট্রেন থেকে নামার পরে সেটি চলতে শুরু করল কি করে এমন প্রশ্নে জানা যায়, চালক নামার আগে হ্যান্ড ব্রেক টানতে ভুলে যায়। এর ফলেই এ ঘটনা ঘটে।
যদিও এ ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি। এ ঘটনার পর নির্দিষ্ট রুটের সব ট্রেনে হাই অ্যালার্ট জারি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












