চার পেঁয়াজে এক কেজি, বিঘাপ্রতি ফলন ২৫০ মণ
নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের ফলন গত মৌসুমে ভালো হওয়ায় এই মৌসুমেও এ জাতের পেঁয়াজ চাষে ঝুঁকছেন বহু কৃষক। এ জাতের চারটি পেঁয়াজের ওজন এক কেজি হয়। প্রতিবিঘা জমিতে এ জাতের পেঁয়াজ আড়াইশ মণ ফলনের সম্ভাবনা রয়েছে।
রাজশাহীর চারঘাট উপজেলা কৃষি দপ্তরের তথ্যমতে, আবহাওয়া অনুকূলে থাকলে চারটি পেঁয়াজে এক কেজি ফলন পাওয়া যাবে। চারঘাট উপজেলায় প্রায় ২৫০ বিঘা জমিতে নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজ চাষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিবিঘা জমিতে ২৫০ মণ ফলন পাবে বলে প্রত্যাশা কৃষি দপ্তরের। এরই মধ্যে চারঘাটে ৭০ বিঘা জমিতে এ জাতের পেঁয়াজের চাষ সম্পূর্ণ হয়েছে। বাকি ১৮০ বিঘা জমি চাষাবাদ চলছে।
উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১৭ সহকারী কৃষি কর্মকর্তা মাঠ পর্যায়ে কাজ করছেন। নতুন নতুন ফসলের ভালো ফলন এবং পরিচর্যার পরামর্শ দিয়ে যাচ্ছেন নিয়োজিত সব কর্মকর্তা। মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায়, কৃষকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণে সরেজমিনে পরিচর্যার বিষয়ে নিজ হাতে কাজ করে বুঝিয়ে দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
পৌরসভায় মাঠ পর্যায়ে নিয়োজিত সহকারী কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, সরকার থেকে বরাদ্দকৃত কৃষির সব পণ্য যথাসময়ে কৃষকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। একজন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২ কেজি এমওপি, রোল প্লাস্টিক সুতা, ১৫০ বর্গমিটার পলিথিন, ৩০০ গ্রাম লাইলন সুতলি দেওয়া হয়েছে। এ ছাড়া বালাইনাশক হাদাক ১০ গ্রাম, এমিটাপ ৫০ মিলিসহ নগদ ২ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বিষয়ে একজন কৃষি উদ্যোক্তা জিয়াউর রহমান জিয়া জানান, তিনি পড়ালেখার শুরু থেকেই পৈতৃক জমিতে কৃষিকাজ করে আসছেন। ২০০৮ সালে তার পড়ালেখা শেষ হয়। বর্তমান তিনি উদ্যোক্তার দিকে অগ্রসর হচ্ছেন। তিনি প্রায় ৩৫ বিঘা জমিতে নানা ধরনের ফসল চাষাবাদ করছেন। সম্প্রতি সহকারী কৃষি কর্মকর্তা আমিরুলের পরামর্শে পরীক্ষামূলক আড়াই বিঘা জমিতে নতুন জাতের নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজের চাষ করেছেন। ভালো ফলন হলে ৪টি অথবা গড়ে ৫-৬টিতে ১ কেজি পেঁয়াজের ফলন পাওয়া যাবে।
কৃষিবিদ লুৎফুন নাহার বলেন, নাসিক রেট এন-৫৩ জাতের পেঁয়াজটি ভারত থেকে সংগ্রহ করা। সরকারিভাবে বরাদ্দকৃত বীজ ও প্রয়োজনীয় পণ্য ও নগদ অর্থ দিয়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। গত বছর থেকে এই জাতের পেঁয়াজের চাষ শুরু হয়েছে। ভালো ফলন হলে ৪টি পেঁয়াজে ১ কেজি হয়। তবে গড়ে ৫-৭টি হলে ১ কেজি পেঁয়াজের ফলন পাওয়া যায়। গত মৌসুমে ফলন ভালো হওয়ায় এবার অনেক কৃষক পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ হয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবিঘায় ২৫০ মণ পেঁয়াজের ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।