রেলের ১৩ প্রকল্প: খরচ বেড়েছে সর্বোচ্চ ২৬০ শতাংশ, সময় বেড়েছে সাড়ে ৯ বছর
বর্তমানে রেলওয়ের ২৮টি চলমান প্রকল্পের অধিকাংশই সময়ের চেয়ে পিছিয়ে রয়েছে, এর মধ্যে ৬টির বেশি প্রকল্প বাস্তবায়ন প্রায় ১ দশক ধরে পিছিয়ে আছে।
২০০৭ সালের অক্টোবরে খুলনায় একটি নতুন স্টেশন ভবন নির্মাণ ও বেনাপোল স্টেশনের অপারেশনাল ক্যাপাসিটি বাড়াতে একটি প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
ওই প্রকল্পের প্রাথমিক ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৪০ কোটি টাকা এবং ২ বছরের মধ্যে প্রকল্পের সময়সীমা ধরা হয়।
তবে এই প্রকল্পের সমাপ্তি ঘোষণা করা হয় ২০১৮ সালে, মূল সময়সীমার সাড়ে ৯ বছর পর। কিছু কাজ তখনো অসম্পূর্ণ ছিল, যা রাজস্ব খাত থেকে অর্থ বরাদ্দ করে সম্পন্ন করা হয়।
ওই প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় ৯৩ কোটি ৯০ লাখ টাকায়, যা মূল ব্যয়ের চেয়ে ১১৩ শতাংশ বেশি।
বাংলাদেশ রেলওয়ের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি ও ব্যয়বৃদ্ধির ঘটনা এটাই একমাত্র না। ২০১৮-১৯ অর্থবছরে সম্পন্ন করা ১৩টি প্রকল্পের মধ্যে ১২টিতেই নির্ধারিত সময়সীমার চেয়ে ৫ মাস থেকে সাড়ে ৯ বছর পর্যন্ত বেশি সময় লেগেছে। এর মধ্যে ৪টি প্রকল্প ছিল সম্ভাব্যতা যাচাইয়ের জন্য।
সম্প্রতি ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ডিভিশন (আইএমইডি) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৪.৭৩ শতাংশ থেকে ২৬০.৮১ শতাংশ পর্যন্ত ৭টি প্রকল্পের ব্যয় বেড়েছে।
১৩টি প্রকল্পের মধ্যে ৫টি রেললাইন স্থাপন এবং স্টেশন নির্মাণের জন্য; ৫টি ভবিষ্যত প্রকল্পের জন্য সম্ভাব্যতা যাচাই পরিচালনার জন্য এবং সিগন্যাল স্থাপন, পুরনো রেল কোচ মেরামত ও রেল রিফরমের জন্য ১টি করে প্রকল্প নেওয়া হয়েছে।
প্রতিবেদনে সময় ও ব্যয় বেড়ে যাওয়ার পেছনে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, প্রকল্পের নকশায় পরিবর্তন, কাজের পরিধি বৃদ্ধি এবং ক্রয় প্রক্রিয়া রেট শিডিউল পরিবর্তনকে দায়ী করা হয়েছে।
তবে নিম্নমানের সম্ভাব্যতা যাচাই ও পরিকল্পনা, রেলওয়ে ও এর ঠিকাদারদের ক্ষমতার অভাব এবং প্রকল্প বাস্তবায়নের দুর্বল অবস্থার জন্য দায়ী রেল কর্মকর্তাদের জবাবদিহিতা না থাকাকে এর জন্য দায়ী করেছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে রেলওয়ের ২৮টি চলমান প্রকল্পের অধিকাংশই সময়ের চেয়ে পিছিয়ে রয়েছে, এর মধ্যে ৬টির বেশি প্রকল্প বাস্তবায়ন প্রায় ১ দশক ধরে পিছিয়ে আছে।
এ বিষয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান বলেন, দুর্বল সম্ভাব্যতা অধ্যয়নের কারণে অনেক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নকশা পরিবর্তন বা কাজ বৃদ্ধি পায়। অনেক সমস্যা শুরুতে প্রায়ই অন্তর্ভুক্ত করা হয় না বা সম্ভাব্যতা সমীক্ষায় উল্লেখ করা হয় না, যাতে প্রকল্পের কম খরচ দেখানো যায়। সেই সমস্যাগুলো বাস্তবায়নের মাঝখানে আসে, যার ফলে প্রকল্প সংশোধন করতে হয়। '
তিনি আরও বলেন, 'তারা (বাস্তবায়নকারী সংস্থাগুলো) উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করে। কারণ তারা জানে যে একবার একটি প্রকল্পের কাজ শুরু হলে, এটি বাতিল করা হবে না... শুধু রেল নয়, সবক্ষেত্রেই প্রকল্প বাস্তবায়নের এই অনিয়ম যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে। '
সম্ভাব্যতা সমীক্ষায় ত্রুটি থাকার ফলে বাস্তবায়ন বিলম্বিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোহাম্মদ মফিজুর রহমান।
তিনি বলেন, 'স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম শুরু করার পর অনেক ক্ষেত্রে কাজের পরিধি পরিবর্তন বা বাড়াতে হয়। প্রকল্পের পুনর্বিবেচনা এবং বাস্তবায়নে দেরির পেছনে অন্যান্য প্রধান কারণ হলো ইউটিলিটি স্থানান্তর, জমি অধিগ্রহণ এবং জনবলের অভাব। '
তবে এত বড় সংখ্যক প্রকল্প বাস্তবায়নে রেলের সক্ষমতার অভাবের অভিযোগ অস্বীকার করেন তিনি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।