চার দশকের সংঘাত অবসানে প্রস্তুত আর্মেনিয়া-আজারবাইজান
, ১৫ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ আশির, ১৩৯২ শামসী সন , ১৬ মার্চ, ২০২৫ খ্রি:, ২৯ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দীর্ঘ চার দশকের সংঘাত অবসান করতে সম্মত হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশ দু’টির কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিচুক্তির একটি খসড়ায় দু’দেশই সম্মতি দিয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
দেশ দু’টি ৮০’র দশকের শেষ হতে দ্বন্দ্বে জড়িয়ে আছে। আজারবাইজানের নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে এ সংকটের সূচনা। ওই অঞ্চলে সে সময় জাতিগত আর্মেনীয়দের বাস ছিল। আর্মেনিয়ার সহায়তায় আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে আর্মেনিয়ার সঙ্গে যোগ দেয় নাগার্নো কারাবাখ।
আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পক্ষ থেকে শান্তিচুক্তির একটি খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজারবাইজানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নির্ধারণ নিয়ে তারা আলোচনা করবে। শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত আছে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিচুক্তি এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠার খসড়া চূড়ান্ত হয়েছে।
তবে শান্তি চুক্তি স্বাক্ষরের সঠিক দিনক্ষণ এখনও অনিশ্চিত রয়ে গেছে। কারণ চুক্তি স্বাক্ষরের আগে আর্মেনিয়ার সংবিধান সংশোধনের শর্ত দিয়েছে আজারবাইজান। তাদের দাবি, আর্মেনিয়ার বর্তমান সংবিধানে তাদের ভূখ-ের প্রতি পরোক্ষ দাবি করা হয়েছে।
আশির দশকে হাজার হাজার মুসলিম আজেরি আর্মেনিয়া থেকে এবং খ্রিষ্টান আর্মেনীয় আজারবাইজান থেকে বিতাড়িত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে আজারবাইজান সামরিক অভিযানের মাধ্যমে নাগর্নো-কারাবাখ পুনর্দখল করে। ফলে সেখান থেকে প্রায় এক লাখ আর্মেনীয় শরণার্থী হিসেবে আর্মেনিয়ায় পালিয়ে যায়।
এরপর থেকে জোরেশোরে শান্তি চুক্তির জন্য আলোচনা শুরু হয়। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে দু’দেশের পক্ষ থেকেই একাধিকবার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তবে পরিস্থিতি উত্তপ্ত থাকায় অগ্রগতি ছিল খুবই ধীর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)