চাকরির প্রলোভনে লাখ টাকা হাতিয়ে পালালো প্রতারক চক্র
চাকরি প্রলোভনে শতাধিক ব্যক্তির কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানিয়েছেন, ভুক্তভোগীদের দাবি ৫০-৬০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০, ১২ ও ২০ হাজার টাকা করে নিয়েছেন প্রতারক চক্রের সদস্যরা।
এদিকে থানায় দেখা লিখিত অভিযোগ বা এজাহার সূত্রে জানা গেছে, চাকরিতে ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলফোন কিনে দেওয়ার কথা বলে অধিকাংশ ব্যক্তির কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়ে পালিয়েছে চক্রটি। ভুক্তভোগীরা নগরের নাজিরেরপুল সংলগ্ন বহুতল ভবনের সাততলার অফিসে ২৯ অক্টোবর গিয়ে দেখতে পান দরজা তালাবদ্ধ।
পরবর্তীতে কথিত ইন্সট্যান্ট নুডুলস কোম্পানির কর্মকর্তা দাবিদ্বার আবু বক্কর ও শহিদুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করে করেন ভুক্তভোগীরা।
এর আগে ২৯ অক্টোবর কথিত কোম্পানির অফিসের সামনে গিয়ে জড়ো হয়ে ভুক্তভোগীরা বিক্ষোভ করলে সেখানেও পুলিশ যায়।
ভুক্তভোগীরা জানিয়েছেন, ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দেখে ওই অফিসে যোগাযোগ করেন ভুক্তভোগীরা। এসময় চাকরি পেতে হলে ল্যাপটপ ও মোবাইল ফোন থাকার শর্ত জুড়ে দেওয়া হয়। যাদের এসব নেই তাদের মোবাইল ও ল্যাপটপ কিনে দেওয়ার নাম করে বিভিন্ন অংকের টাকা আদায় করা হয়। পরে ২৯ অক্টোবর টাকা দেওয়া ব্যক্তিরা অফিসে গিয়ে দরজা বন্ধ দেখে প্রতারণার বিষয়টি আঁচ করতে পারেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।