চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা
, ২৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৪ জুন, ২০২৫ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি বিডিআর সদস্যদের সন্তানরা। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা এলে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এগোতে পারেননি।
‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারের অধীনে আয়োজিত এ কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা তিন দফা দাবি হলো- পিলখানা হত্যাকা-ের বিচারের পুনর্বিবেচনা; নিরপরাধ কারাবন্দিদের মুক্তি; ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের দাবি, বিডিআর ট্র্যাজেডিকে কেন্দ্র করে বিগত সরকারের আমলে অনেক নিরপরাধ সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। দীর্ঘ ১৫ বছরেও তাদের পক্ষে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বর্তমান অন্তর্র্বতী সরকারও গত ৯ মাসে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তা ছাড়া তদন্ত কমিশনকে নানা শর্তে সীমাবদ্ধ রাখারও অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিডিআরের এক কারাবন্দি সদস্যের স্ত্রী বলেন, ‘আমার স্বামী কোনো দিন গুলি চালাননি, অথচ বিনা দোষে আজও তিনি কারাগারে। আমরা ন্যায়বিচার চাই, সম্মান চাই। ’
যমুনা অভিমুখে পদযাত্রার বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা কাজ করছি। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)