চাঁপাইনবাবগঞ্জে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার বিক্ষোভ
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ গেইটের সামনে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক জনতার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে বিদেশি স্বার্থে করা নানা চুক্তি, উদ্যোগ ও পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বকে কাজে লাগিয়ে একদিকে ভারত আর অন্যদিকে যুক্তরাষ্ট্র দেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের দালালি কিংবা আমেরিকার দালালি কোনটাই বাংলাদেশে চলবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মূল্যবোধ রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ।
সমাবেশ থেকে ১৬ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপনের অনুমতি বাতিল, আমেরিকার সঙ্গে স্বার্থবিরোধী গোপন বাণিজ্য চুক্তি রদ, চট্টগ্রাম বন্দরের কৌশলগত হাব বিদেশীদের হাতে তুলে না দেওয়া, সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিকার, স্টারলিংক ইন্টারনেট বন্ধ এবং বিদেশি ক্ষতিকর খাদ্যপণ্য আমদানি বন্ধ করা। এছাড়া দেশের সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী সমকামীতা বা এলজিবিটি বৈধকরণ, পতিতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান এবং বিতর্কিত নারী বিষয়ক সংস্কার প্রতিবেদন বাতিলের দাবিও জানানো হয়।
আয়োজকরা অভিযোগ করেন, বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নানা সিদ্ধান্তে দেশের অর্থনীতি ও শিল্প-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির ষড়যন্ত্রও চলছে। বক্তারা বলেন, জনগণকে সংগঠিত করে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন মুহম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মুহম্মদ পারভেজ কবির, মুহম্মদ আল মামুন, মুহম্মদ আশিক, মুহম্মদ আব্দুল মালেকসহ শতাধিক ছাত্র-শ্রমিক ও জনতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)