ঋণের কিস্তি ও সুদের চাপে গলায় ফাঁস নিলো আরেক কৃষক
রাজশাহী সংবাদদাতা:
মোহনপুরে ঋণের চাপে এক কৃষক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার ভোরে নিজের পান বরজে তার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। ওই কৃষকের নাম আকবর হোসেন (৫০)।
আকবর হোসেনের ছেলে সুজন শাহ বলেন, বাবা অন্তত চার লাখ টাকা এনজিও থেকে নিয়েছিলো। আরও ছিল সুদের বোঝা। প্রতি সপ্তাহেই পাঁচ হাজার টাকা কিস্তি দিতে হতো। কিন্তু এবার পানের কোনো দাম নেই। এক বিঘা জমির পান বরজের আয়ে সংসার চলতো। এনজিওর লোকেরা প্রতিদিন এসে চাপ দিতো, কিস্তির টাকা চাইতো। বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলো। শেষ পর্যন্ত ঋণের চাপে বাবাকে মরতে হলো।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিনগত রাতে জেলার পবা উপজেলার বামনশিকড় গ্রামে ‘ঋণের চাপ ও খাবারের অভাবে’ স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করে মিনারুল নামের এক ব্যক্তি। সেও পেশায় কৃষক ছিলো।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।