চাঁদের সময় ধরে হবে ভবিষ্যতের অভিযান: ঘড়ি বসাতে চায় নাসা
, ০১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৭ জুলাই, ২০২৫ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
আগামী বছরের মধ্যেই চাঁদের জন্য একটি সম্পূর্ণ নতুন সময় গণনা পদ্ধতি তৈরির কাজ শেষ করতে হবে- এমন নির্দেশনা সম্প্রতি দিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। এর কারণ, ওই বছরই নাসা আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। কিন্তু সমস্যা হলো, পৃথিবীর সময় ও চাঁদের সময় এক নয়। যেমন, চন্দ্রপৃষ্ঠে একটি দিন পার হতে পৃথিবীর তুলনায় প্রায় ৫৬ মাইক্রো সেকেন্ড কম সময় লাগে। এই সময়ের ব্যবধান ছোট মনে হলেও, দীর্ঘমেয়াদে তা মহাকাশ অভিযানে বড় জটিলতা তৈরি করতে পারে। তাই চাঁদের জন্য নির্ভুল ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টাইম স্কেল তৈরি করতেই এই উদ্যোগ নিচ্ছে বিজ্ঞানীরা।
নাসা এবং তাদের আন্তর্জাতিক অংশীদাররা ইতিমধ্যে চাঁদের জন্য নতুন সময় নির্ধারণের কাজে নেমে পড়েছে।
তাদের মতে, এটা শুধু নতুন একটি টাইম জোন তৈরির বিষয় নয়, বরং চাঁদের ভিত্তিতে একটি নির্দিষ্ট, বৈজ্ঞানিক সময় মাপার পদ্ধতি গড়ে তোলার কাজ। কারণ চাঁদে অভিযানের সময় নভোচারীদের চলাফেরা, গবেষণা, যোগাযোগ-সবই নির্ভর করবে সেই সময়ের ওপর।
বিজ্ঞানীরা বলছে, পৃথিবীর মধ্যেও সময়ের গতি সব জায়গায় এক নয়। যেমন, সমুদ্রপৃষ্ঠের তুলনায় পাহাড়চূড়ায় সময় সামান্য দ্রুত চলে। একইভাবে, চাঁদের সময়ও পৃথিবীর সময় থেকে আলাদা। এই ক্ষুদ্র পার্থক্যও চাঁদের মতো জটিল অভিযানের ক্ষেত্রে বড় বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে চাঁদে ঘড়ি বসানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
নাসাসহ বিভিন্ন দেশের মহাকাশ সংস্থাগুলো এখন আলোচনা করছে, চাঁদের কোন অংশে, কখন এবং কিভাবে একটি নির্ভুল সৌরঘড়ি বসানো যাবে। এই ঘড়ি থেকেই নির্ধারিত হবে ‘চাঁদের সময়’। ভবিষ্যতে যেসব দেশ তাদের নভোচারী পাঠাবে, তারা যেন একটি অভিন্ন সময় গণনা অনুসরণ করে, সেই লক্ষ্যেই এই টাইম স্কেল তৈরি করা হচ্ছে।
তবে, এই সময় নির্ধারণ নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও মতপার্থক্য রয়েছে। অনেকে মনে করছে, চাঁদে স্থায়ীভাবে বসবাসের আগে এমন ঘড়ি ও সময় পদ্ধতি গড়ে তোলা অত্যাবশ্যক। আবার কেউ কেউ বলছে, এই সময় নির্ধারণে আন্তর্জাতিক চুক্তি ছাড়া ভবিষ্যতে গরমিল বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












