‘চাঁদাবাজের পৃষ্ঠপোষকদেরও বিচারের আওতায় আনতে হবে’
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা বলেছে, শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। গত সোমবার অনলাইনের এক পোস্টে সে এসব কথা বলে।
সে লিখেছে, শুধু চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের ধরলেই হবে না, তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। তা না হলে চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। গত এক মাসে দেশের প্রায় প্রতিটি প্রান্ত ঘুরেছি। রাজবাড়ী থেকে খুলনা, পঞ্চগড় থেকে ভোলা, যেখানেই গেছি সাধারণ মানুষ একটা প্রশ্ন বারবার করেন, এই দুর্নীতি আর চাঁদাবাজির রাজত্ব কবে শেষ হবে?’
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জারা লেখে, এই সরকার দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কার্যকর ও কঠোর অবস্থান নিতে পারেনি। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা রাখতে পারেনি, সেই বাস্তবতা ছিল। কিন্তু এক বছর পরেও যদি আপনি সেটা করতে না পারেন, সেটার দায় আপনার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।