সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

চাঁদাবাজি বন্ধে ব্যবসার খরচ কমবে ১০ শতাংশ পর্যন্ত

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, রাত ২:৪৮ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ১১:০৬
নিজস্ব প্রতিবেদক:
দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে যে চাঁদাবাজি হয়, তাতে ব্যবসার পরিচালন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। এ চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, এমনকি প্রশাসনের লোকজন জড়িত থাকার অভিযোগও রয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে নানা সময়ে প্রতিবাদ এলেও পরিস্থিতি পাল্টায়নি। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে চাঁদাবাজির উৎপাত এখন অনেকটাই কমে এসেছে।
ব্যবসায়ী নেতারা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসার ব্যয় খাতভেদে গড়ে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমতে পারে ৪০ শতাংশ পর্যন্ত।
বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজি বন্ধ হলে পণ্য পরিবহনের সময়ও কমে আসবে। কারণ মোড়ে মোড়ে চাঁদা দিতে গিয়ে পণ্যবাহী যানকে দাঁড়িয়ে থাকতে হয়।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের পরিবহন বা লজিস্টিক খাতের চিত্র তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের লজিস্টিক খাতের ব্যয় খাতভেদে সাড়ে ৪ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত হয়, যা প্রতিযোগী দেশগুলোর চেয়ে অনেক বেশি। পণ্যমূল্য হিসাবে পরিবহন ব্যয় ১ শতাংশ কমাতে পারলে রফতানি চাহিদা ৭.৪ শতাংশ বাড়ানো সম্ভব হবে। আর এ খাতে স্বল্পমেয়াদি কিছু সংস্কার করা গেলে দেশের রফতানি আয় বাড়ানো সম্ভব ১৯ শতাংশ পর্যন্ত।
দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ। তিনি বলেন, ব্যবসার অপ্রয়োজনীয় ব্যয়ের মধ্যে অন্যতম হলো সড়কে চাঁদাবাজি। চাঁদা দিতে গিয়ে মোড়ে মোড়ে পণ্যবাহী ট্রাকগুলোকে থেমে থাকতে হয়। ফলে সময় নষ্ট হয়। চাঁদাবাজি বন্ধ হলে ব্যয় কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে।’
এ খাতের গুরুত্ব অনুধাবন করে সরকার এ বছর জাতীয় লজিস্টিক নীতিমালা গ্রহণ করে। নীতিমালায় বলা হয়েছে, ২০৪১ সালের মধ্যে সড়কে যাত্রী চলাচল বাড়বে ২৯ গুণ। আর ফ্রেইট ট্রাফিক ১০ গুণ, পোর্ট কনটেইনার ১৩ ও সমুদ্রগামী কনটেইনার চলাচল বাড়বে ২২ গুণ।
২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট পণ্য পরিবহনের ৭৭ শতাংই হয় সড়কপথে। নৌপথে হয় ১৬ ও রেলপথে ৬ শতাংশ। তবে ২০৪১ সালের মধ্যে সড়কপথে পণ্য পরিবহন ৬০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নীতিমালায়।
চাঁদাবাজি কমলে কোন খাতে কত শতাংশ ব্যয় কমবে তা হিসাব করা কঠিন বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, পণ্য ও দূরত্বভেদে চাঁদার হার ও পরিমাণ ভিন্ন হয়।
এ বিষয়ে বাংলাদেশে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ইজাজুর রহমান বলেন, শাকসবজি, ইট-বালি কিংবা পাথর পরিহনের ক্ষেত্রে চাঁদার পরিমাণ বেশি হয়। আবার এলাকাভেদে চাঁদাবাজদের দৌরাত্ম্যও কম বেশি থাকে। একেক এলাকায় পুলিশ, মাস্তান বা রাজনৈতিক নেতারা এসব কারবারে যুক্ত থাকে। ফলে কতটা ব্যয় কমবে তা নির্দিষ্ট করে বলাটা কঠিন। তবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা গেলে দেশের সব ভোক্তাই সুফল পাবে।
চাঁদাবাজি কমলে শান্তিতে গাড়ি চালাতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন পরিবহন শ্রমিক নেতারাও। এখন নারায়ণগঞ্জ ছাড়া সারা দেশ অনেকটাই চাঁদাবাজমুক্ত বলে মনে করছেন তারা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি তাজুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা আসা-যাওয়ার পথে বিভিন্ন পয়েন্টে ট্রাকপ্রতি অন্তত ১ হাজার টাকা চাঁদা দিতে হয়। আর পুলিশি হয়রানি যুক্ত হলে এটা ২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সারা দেশে কমলেও নারায়ণগঞ্জের কার্গোস্ট্যান্ডে এখনো চাঁদা দিতে হয়। এটা ছাত্ররা বন্ধ করতে পারেনি।
এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকার (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান বলেন, খাদ্যপণ্যের দাম জীবনযাপনে বেশি প্রভাব ফেলে। চাঁদাবাজি না থাকায় এটা অনেক কমে আসছে। খরচ কমে আসার বিষয়টি খাতভেদে আলাদা হবে। তবে নিত্যপণ্যের দাম অনেক কমে আসছে। এটা মানুষের অনেক উপকারে আসবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে