সম্পাদকীয়
চলমান সংসদে “সর্বশক্তিমান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূর্ণবহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে হারাম খেলাধূলায় বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
পাশাপাশি তা মৌলিক অধিকার, এবং সাংবিধানিক অধিকার পদপিষ্ট করার শামিল- ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক- এই হারাম অন্যায় ও বেআইনী পায়তারা থেকে অবিলম্বে সরকারকে সরে আসতে হবে ইনশাআল্লাহ।
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
(১)
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
চলমান সংসদে, সংবিধান সংশোধন প্রশ্নে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীনের সমালোচনা হয়েছে বিস্তর। কিন্তু সংবিধানে সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাস অনুচ্ছেদ পূর্ণ:বহালে বিরোধীদল সহ কেউই সমালোচনা করেনি। তবে তারা ইসলামী তকমা এটে থাকলেও এই অনুচ্ছেদের পূর্ণ বহাল চায়ও নি।
কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সরকারের জোরদার সমালোচনা সর্বস্তরে শুরু হতে যাচ্ছে- “মহান আল্লাহ পাক উনার” প্রতি অনাস্থা সূচক পদক্ষেপ গ্রহনে। (নাউযুবিল্লাহ) বলার অপেক্ষা রাখে না, যে সর্বশক্তিমান, মহান আল্লাহ পাক উনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রীয় যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি। এই প্রচারণার অর্থ হলো-
পবিত্র কুরআন শরীফে এবং হাদীছ শরীফে যেসব বিষয়কে নিষেধ করা হয়েছে সেসব বিষয়কে, রাষ্ট্র এবং সরকারও নিষিদ্ধ করবে।
(২)
প্রসঙ্গত মহান আল্লাহ পাক তিনি স্পষ্টভাষায় ইরশাদ করেছেন, “আমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী কোনো কিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি, আমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।” (পবিত্র সূরা দুখান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৮, ৩৯)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ করেন, “আমি নভোমন্ডল, ভূ-মন্ডল এবং এতদুভয়ের মধ্যবর্তী যা আছে তা খেলাচ্ছলে সৃষ্টি করিনি।” (পবিত্র সূরা হিজর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৮৫)
পবিত্র সূরা যুখরুফে ৮৩ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক হয়েছে, “অতএব, তাদেরকে বাকচাতুরী ও ক্রীড়া-কৌতুক করতে দিন সেই দিবসের সাক্ষাত পর্যন্ত, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়।”
পবিত্র সূরা আল-আনআম শরীফ উনার ৯১ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক হয়েছে- “আপনি বলে দিন: আল্লাহ পাক নাযিল করেছেন। অত:পর তাদেরকে তাদের ক্রীড়ামূলক বৃত্তিতে ব্যাপৃত থাকতে দিন।”
পবিত্র সূরা আরাফ শরীফে ৯৮ নং আয়াত শরীফে মহান আল্লাহ তায়ালা বলেছেন, “আর এই জনপদের অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, তাদের উপর আমার আযাব দিনের বেলাতে এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত।”
পবিত্র সূরা দুখান শরীফ উনার ৯ নং আয়াত শরীফে আল্লাহ পাক বলেছেন, “এতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।”
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক আরো ইরশাদ মুবারক করেন, মানুষের মধ্যে এক শ্রেণির মানুষ এমন আছে, যারা খেলাধুলা-কৌতুকাবহ কথা ক্রয় করে মানুষকে মহান আল্লাহ পাক উনার পথ থেকে ভ্রষ্ট করার জন্য। আর এটা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে। এদের জন্য রয়েছে অবনামনাকর শাস্তি।’(পবিত্র সূরা লোকমান শরীফ, পবিত্র আয়াত শরীফ ৬)
(৩)
খেলাধুলার মাধ্যমে কাফেরদের মধ্যেও ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। যেমন আইপিএল ক্রিকেট বা ইউরোপের ফুটবল লীগে খেলার কারণে মুসলিম খেলায়াড়দের সঙ্গে অমুসলিম দেশ ও খেলোয়াড়দের সম্পর্ক তৈরি হয়। সম্প্রতি প্রতিবেদনে প্রকাশ পেয়েছে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী ইসরাইলের সর্বোচ্চ সন্মাননা পেয়েছে।
১৪ এপ্রিল টিডিসি ওয়ার্ল্ড জানিয়েছে- সন্ত্রাসী ইসরায়েলের প্রতি ধারাবাহিক ও প্রকাশ্য সমর্থনের স্বীকৃতি হিসেবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেইকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্টাল মেডেল’ ভূষিত করেছে সন্ত্রাসী ইসরায়েল।
সন্ত্রাসী ইসরায়েলি তথ্য অনুযায়ী, মাইলেই আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসী ও বর্বর ইসরায়েলের পক্ষে দৃঢ় সমর্থন জানিয়েছে।
যুদ্ধকালীন সময়েও মাইলেই তার প্রথম আনুষ্ঠানিক সফরের জন্য সন্ত্রাসী ইসরায়েলকে বেছে নিয়েছে, যা দুই কলঙ্কিত দেশের মধ্যে গভীর বন্ধুত্ব এবং তার অটল সমর্থনের প্রতিফলন। আর সে ঘৃণ্য দেশ আর্জেন্টিনা তথা ব্রাজিলের ভক্ত অনুরক্ত হয় মুসলমান। নাউযুবিল্লাহ।
আর্জেন্টিনা ও ব্রাজিলের মুসলিম বিদ্বেষ সম্পর্কে এদেশের মুসলমানরা না জেনেই ফুটবলের কারণে তাদের জন্য জীবনও দেয়। (নাউযুবিল্লাহ)
অথচ ফিলিস্তিনিদের জন্য মুসলমানের মন কাদে না। (নাউযুবিল্লাহ) এরকম সম্পর্ক ইসলাম কখনো চায় না। এরকম সম্পর্ক জিহাদের জন্য অন্তরায়।
পবিত্র হাদীছ শরীফের বিখ্যাত কিতাব ‘মুসতাদরেকে হাকিম’ এর মধ্যে হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে, মহান আল্লাহ পাক উনার হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘সর্বপ্রকার খেলাধুলা হারাম। তিনটি বিষয় খেলাধুলার অন্তর্ভুক্ত নয়। যেমন, ১. তীরধনুক চালনা করা, ২. অশ্বকে প্রশিক্ষণ দান করা, ৩. স্ত্রীর সাথে শরীয়তসম্মত হাসি-খুশী করা।’
(৪)
খেলাধুলা সম্পর্কে পবিত্র কুরআন শরীফ - সুন্নাহ শরীফের এসব আদেশ মান্য না করলে আল্লাহ পাক উনার প্রতি আস্থা না রেখে বর্তমান সরকারের যাবতীয় কার্যাবলী পরিচালনার প্রমাণ হবে। আর সরকার কী যে ন্যাক্কারজনক কাজটিই করতে যাচ্ছে? সরকারের প্রতিমন্ত্রী গত ১৩ই এপ্রিল বলেছে-
আগামী শিক্ষাবর্ষ থেকে সরকার চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের জাতীয় খেলোয়াড়দের ক্রীড়া ভাতার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলে, আগামী ২ মে সিলেট থেকে একযোগে সারাদেশের জেলা শহরে প্রত্যেকটি স্টেডিয়ামে ১২ থেকে ১৪ বছর বয়সি বাচ্চাদের খেলার কার্যক্রম চালু হবে।
উল্লেখ্য এর আগে গত ৩০ শে মার্চ প্রধানমন্ত্রী নিজে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলায় বাধ্য করার কথা বলেছে।
(৫)
অভিজ্ঞমহল মনে করেন- আসলে সরকারের কর্তাব্যক্তিদের ইসলাম সম্পর্কে ইলম না থাকার কারণেই তারা খেলাধুলার এত পৃষ্ঠপোষকতা ও বাধ্যবাধকতা চাপিয়ে দেবার মত কাট্টা হারাম ও নাজায়েয কাজটি করতে যাচ্ছে। (নাউযুবিল্লাহ)
অবশ্য চিহ্নিত কিছু ধর্মব্যবসায়ীদের গোমরাহী ফতওয়া ও কাজ থেকেও তারা বিভ্রান্ত হচ্ছে বলে পর্যবেক্ষকমহল মনে করেন।
কিন্তু পবিত্র কুরআন শরীফ - সুন্নাহ শরীফের সুস্পষ্ট নির্দেশনা থাকার পর সরকারের ইসলাম বিরোধী কাজে বাধ্যবাধকতা চাপিয়ে দেয়ার কোনো অবকাশ নেই। তাছাড়া এ বাধ্যবাধকতা- ব্যক্তি স্বাধীনতা, চিন্তা তথা নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণœ এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক।
সঙ্গত কারণেই আমরা মনে করি ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দেশে সরকার হারাম খেলাধুলায় বাধ্যবাধকতা আদেশ উঠিয়ে দেয়ার দায়বদ্ধতা অভিলম্বে অনুভব ও আমল করবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের কুরবানীর পশু যাতায়াতের পথে এবং কুরবানীর হাটে যথাযথ নিরাপত্তাও বাস্তবায়ন হচ্ছে না কেন? সড়ক ও নৌপথে পশুবাহী যানগুলোতে চলছে চাঁদাবাজি-ডাকাতি চাঁদা না দিলে হত্যার ঘটনাও ঘটছে কুরবানী সংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা বহিঃপ্রকাশ ঘটাতে হবে।
২২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












