চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে ফিরলো স্কুলছাত্র
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় একটি মালবাহী চলন্ত ট্রেনের নিচে পড়েও বড় কোনো জখম ছাড়াই প্রাণে বেঁচে ফিরেছে এক স্কুলছাত্র। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ব্যাগ কাঁধে এক শিক্ষার্থী রেললাইনের মাঝে শুয়ে আছে। তার ওপর দিয়ে যাচ্ছে মালবাহী ট্রেন। বাইরে থেকে লোকজন ওই ছাত্রকে একটুও না নড়তে এবং মাথা উঁচু না করতে নির্দেশনা দিচ্ছেন। মিনিট দেড়েক পর ট্রেন থামলে সেখান থেকে বেরিয়ে আসে ওই শিক্ষার্থী।
জানা গেছে, ওই শিক্ষার্থী তেজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ধাক্কা খেয়ে রেললাইনে পড়ে যায় সে। তখনই সে দেখতে পায়- একটি মালবাহী ট্রেন ওই লাইন দিয়ে আসছে। ট্রেন খুব কাছাকাছি চলে আসায় সে লাইনের মাঝে শুয়ে পড়ে। লাইনের মাঝামাঝি থাকায় তার শরীরে কোনো জখম হয়নি। ট্রেন থামার পর তাকে নিরাপদে সেখান থেকে বের করে আনেন উপস্থিত লোকজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)