ঘূণপোকায় নষ্ট হচ্ছে কবি নজরুলের ব্যবহৃত খাট
, ০৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৫ মে, ২০২৩ খ্রি:, ১২ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
ময়মনসিংহ সংবাদদাতা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৈশোরের স্মৃতি জড়িয়ে আছে ময়মনসিংহের ত্রিশাল থানার কাজীর শিমলা গ্রামে। ওই গ্রামের দারোগাবাড়ি স্মৃতিকেন্দ্রে নজরুলের ব্যবহৃত একটি খাট সংরক্ষিত রয়েছে। তবে খাটটি নষ্ট করছে ঘুণপোকা। এ নিয়ে চিন্তিত কাজী রফিজউল্লাহর বংশধরসহ কবির ভক্তরা।
ময়মনসিংহ ত্রিশালের কাজীর শিমলা গ্রামের কাজী রফিজউল্লাহ ছিলেন আসানসোল মহকুমার দারোগা। আসানসোলে রুটির দোকানে কাজ করা নজরুলের প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে কিশোর কবিকে নিজ গ্রামে নিয়ে আসেন তিনি। ভর্তি করেন ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে।
কাজীবাড়ি থেকেই স্কুলে যাওয়া-আসা করতেন নজরুল। জাতীয় কবির মর্যাদা পাওয়ার পর নজরুলের ব্যবহৃত খাটটি সযতেœ আগলে রাখেন রফিজউল্লাহর বংশধররা। পরে ২০০৮ সালে নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠা হলে সেখানে খাটটি সংরক্ষণ করা হয়। দর্শনার্থীরা এসে নজরুলের ব্যবহৃত খাট দেখে আবেগে আপ্লুত হন। কিন্তু এরইমধ্যে খাটে ধরেছে ঘুণপোকা। খাটের তিন পায়ার সংযোগস্থলে এবং বিছানার অনেকাংশ ঘুণপোকা খেয়ে নষ্ট করে ফেলেছে। রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে যেকোনও সময় ধসে পড়তে পারে খাটটি।
কাজী রফিজউল্লাহর নাতি কাজী শাহাদাত হোসেন জানান, বাড়ি এবং আসবাবপত্র তৈরির জন্য ভারত থেকে লোহা কাঠ এনেছিলেন তার দাদা রফিজউল্লাহ। কবি কিশোর বয়সে যে খাটে ঘুমাতেন সেই খাট তৈরি করা হয়েছিল সেই লোহা কাঠ দিয়েই।
তিনি বলেন, ‘নজরুল স্মৃতিকেন্দ্র প্রতিষ্ঠার পর তার ব্যবহৃত খাটটি আমরা স্মৃতিকেন্দ্রে দিয়ে দেই। রক্ষণাবেক্ষণের অভাবে খাটের বিভিন্ন অংশ ঘুণপোকা খেয়ে ফেলছে। নজরুল স্মৃতিকেন্দ্রের কর্মকর্তারা এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছেন না। এখনও ব্যবস্থা না নিলে যেকোনও সময় খাট ভেঙে যেতে পারে।’ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কথাসাহিত্যিক সালিম হাসান জানান, নজরুল স্মৃতিকেন্দ্রে ওই খাটটি ছাড়া তেমন কোনও স্মৃতি সংরক্ষিত নেই। একমাত্র খাট সেটিও রক্ষণাবেক্ষণের অভাবে ঘুণপোকা খেয়ে ফেলছে। এটা কবি নজরুল ভক্তদের জন্য বড় কষ্টের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।’
নজরুল স্মৃতিকেন্দ্রের ইনচার্জ আখতারুজ্জামান বলেন, ‘খাটে ঘুণপোকা ধরে নষ্ট করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই খাট সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












