চলতি বছর থাইল্যান্ডে হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু
তীব্র গরমের কারণে গত বৃহস্পতিবার নতুন করে আবহাওয়া বিষয়ক সতর্কতা জারি করেছে থাইল্যান্ড। চলতি বছর দেশটিতে কমপক্ষে ৩০ জন হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছে। ব্যাংককের স্থানীয় কর্তৃপক্ষ তীব্র তাপমাত্রার বিষয়ে সতর্কতা জারি করেছে। সেখানকার তাপমাত্রা ৫২ ডিগ্রী সেলসিয়াসের (১২৫ ডিগ্রী ফারেনহাইট) ওপরে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত বুধবার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫০.১ ডিগ্রী সেলসিয়াস।
কিছু কিছু দেশের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ফিলিপাইনে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শহরের পরিবেশ বিভাগ সতর্ক করেছে যে, আর্দ্রতা, বাতাসের গতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ব্যাংককের বর্তমান আবহাওয়া পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। উদোন থানি প্রদেশেও তীব্র তাপমাত্রার বিষয়ে সতর্ক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তীব্র গরমে এ পর্যন্ত হিটস্ট্রোকে ৩০ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের পুরো বছরে এই সংখ্যা ছিল ৩৭ জন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।