চট্রগ্রামে এই প্রথম নজিরবিহীন ঘটনা: নড়েচড়ে বসেছে পুলিশ
আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে সিএমপি। অনলাইন লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার একদিন পরই এবার নড়েচড়ে বসেছে পুলিশ। কোনও সন্ত্রাসের এভাবে লাইভে এসে পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি চট্টগ্রামে এই প্রথম।
এ ঘটনায় জিডি করেছেন ওসি আরিফুর। সেই সাথে সাজ্জাদকে ধরিয়ে দিতে বৃহস্পতিবার পুরস্কার ঘোষণা করেছে সিএমপি।
এ বিষয়ে সিএমপির উপ পুলিশ কমিশনার রইছ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দেওয়া এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অনাকাঙ্খিত। বিষয়টা কী? আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এই সংক্রান্ত আমাদের যা আইনগত কার্যক্রম সেটাও আমরা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আমরা এই ঘটনা সংক্রান্ত একটি জিডি করেছি বায়েজিদ থানায় এবং তাকে যে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান সেটাকে আরও জোরদার করা হয়েছে।
এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ ১৪ টি মামলা রয়েছে। বর্তমানে বিএনপির শীর্ষ এক নেতার অনুসারী হিসেবে পরিচিত সাজ্জাদ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।