চট্টগ্রাম-৮ এ প্রার্থিতা প্রত্যাহার না করায় ১৩ আসনে জামাতের পাশে থাকবে না এনসিপি
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ১১ দলীয় জোট প্রার্থী জুবাইরুল হাসান আরিফ। কিন্তু এ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেননি জামাতের প্রার্থী ডা. আবু নাসের। তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামাতের পক্ষে কাজ না করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গত শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড় এলাকায় একটি রেস্তোরাঁয় জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জুবাইরুল আলম।
তিনি বলেন, চট্টগ্রামে একটি মাত্র আসন এনসিপিকে জোট থেকে দেওয়া হলেও এ আসনে জামাতের প্রার্থী নির্বাচন করছেন। এ আসন থেকে জুবাইরুল হাসান আরিফ নির্বাচন করলেও জামাতের প্রার্থী নির্বাচন থেকে সরে যাননি। এতে করে এনসিপির প্রার্থীর পক্ষে নামেননি জামাতের নেতাকর্মীরা। তাই ওই আসনে এনসিপির পক্ষে কাজ শুরু না করা পর্যন্ত আনোয়ারা-কর্ণফুলী আসনে জামাতের সঙ্গে কাজ করবে না এনসিপি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম-৮ আসন থেকে জামাত সরে না গেলে আমরাও আনোয়ারা-কর্ণফুলী আসনে জামাতের পাশে থাকব না। এ ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা আশা করছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।