চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে শাকসবজি রপ্তানি বন্ধের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
কাস্টমসে হয়রানির অভিযোগ তুলে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছেন রপ্তানিকারী ব্যবসায়ীরা। চিটাগাং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।
সংগঠনের সভাপতি মাহবুব রানা বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি হয়ে আসছে। কিন্তু কাস্টমসের কিছু কর্মকর্তা ডলার সংকটের এই সময়ে সরকারকে বিপাকে ফেলার জন্য বিভিন্ন নিয়ম কানুনের অজুহাত তুলে ব্যবসায়ীদের হয়রানি করছেন। চলমান রপ্তানি নিয়মকে মৌখিকভাবে অযৌক্তিক আইনকানুন দেখিয়ে বাধা সৃষ্টি করছেন। বিশেষ করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পদায়িত সহকারী কমিশনার সবজি রপ্তানি বাধাগ্রস্ত করছেন।
তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে জরুরি সভা ডেকে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে শাকসবজি ও ফলমূল রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাস্টমস কমিশনারের সঙ্গেও এ বিষয়ে সাক্ষাৎ করে আমাদের সমস্যাগুলো তুলে ধরবো।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউজের কমিশনার ফায়জুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। পরে মুঠোফোন ও হোয়াটস অ্যাপে বার্তা দিলেও তিনি সাড়া দেননি।
বাংলাদেশে উৎপাদিত তাজা নানান শাকসবজি ও ফলমূল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানি হয়। বিশেষ করে সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, ইয়েমেন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, দুবাইয়ে এসব শাকসবজি যায়। বাংলাদেশ বিমান, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, সালাম এয়ারের ফ্লাইটে সরাসরি শাকসবজি রপ্তানি হয়।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।