চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো- গাইডেড-মিসাইল ফ্রিগেট দ্য সিং, থাং শান ও থাই হু।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজগুলো।
জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে গান স্যালুট ও সুসজ্জিত সামরিক ব্যান্ডের সুরের মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।
সংশ্লিষ্টরা জানান, শুভেচ্ছা সফরকালে চীনা প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবে।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।
একই সঙ্গে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পাঁচ দিনের সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিনটি বাংলাদেশের নৌসীমা ত্যাগ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)