বেড়েছে কনটেইনার ওঠানো-নামানো:
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব আয় বেড়েছে ৯৯৯ কোটি টাকা
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৯ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরে চলতি বছরের প্রথম সাত মাস ১১ দিনে কনটেইনার ও জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো বেড়েছে। একই সময়ে কনটেইনারবাহী জাহাজের বন্দরে অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। সবমিলিয়ে বন্দরের কাজে গতি আসায় গত এক বছরে রাজস্ব আয় বেড়েছে ৯৯৯ কোটি টাকার বেশি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ আগস্ট পর্যন্ত কনটেইনার ওঠানো-নামানো বেড়েছে। ২০২৫ সালের একই সময়ে বন্দরে ২.৪১ লাখ টিইইউএস কনটেইনার ওঠানো-নামানো হয়েছিল। চলতি বছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ২.১৪৪ লাখ টিইইউএসে দাঁড়িয়েছে। বিশ^ বাণিজ্যের বর্তমান পরিস্থিতি এবং আমদানি-রফতানি কার্যক্রমের ওঠানামার মধ্যেও কনটেইনার ওঠানো-নামানোর এই গতিকে ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর সংশ্লিষ্টরা।
একই সময়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডলিং বেড়েছে। ২০২৫ সালের প্রথম সাত মাস ১১ দিনে যেখানে ২ হাজার ৫৮৮টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছিল, ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে হয়েছে ২ হাজার ৬৩৫টিতে দাঁড়িয়েছে। অর্থাৎ জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ৪৭টি বা প্রায় ১.৮ শতাংশ।
তবে এই সময়ে বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং কিছুটা কমেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ১১ আগস্ট পর্যন্ত বন্দরে ৮৪.২১ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছিল। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৮৩.৫১ মিলিয়ন মেট্রিক টন। ফলে মোট কার্গো হ্যান্ডলিং কমেছে প্রায় ০.৭ মিলিয়ন মেট্রিক টন।
বন্দরের কার্যক্রমে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে কনটেইনারবাহী জাহাজের অপেক্ষার সময় কমে যাওয়ায়। ২০২৫ সালে একটি কনটেইনার জাহাজকে বন্দরে প্রবেশের জন্য গড়ে ৪.০৮ দিন অপেক্ষা করতে হতো। ২০২৬ সালে তা কমে দাঁড়িয়েছে মাত্র ১.২৩ দিনে। অর্থাৎ জাহাজের অপেক্ষার সময় কমেছে ২.৮৫ দিন বা প্রায় ৭০ শতাংশ।
বন্দর সংশ্লিষ্টদের ভাষ্যমতে, জেটি ব্যবস্থাপনায় সমন্বয়, দ্রুত কনটেইনার খালাস এবং অপারেশনাল কার্যক্রমে দক্ষতা বৃদ্ধির কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে।
জাহাজ বন্দরে ভেড়ানো থেকে প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে ফিরে যেতে যে সময় লাগে, সেটিও কমেছে। জাহাজের ক্ষেত্রে এ সময়টাকে বলা হয় ‘টার্ন অ্যারাউন্ড টাইম’। ২০২৫ সালে একটি জাহাজের বন্দরে অবস্থান ও প্রয়োজনীয় কার্যক্রম শেষ করে ফিরে যেতে গড়ে ২.৬০ দিন সময় লাগতো। চলতি বছরে তা কমে হয়েছে ২.২৮ দিন। ফলে টার্ন অ্যারাউন্ড টাইম কমেছে ০.৩২ দিন বা প্রায় ১২ শতাংশ।
বন্দর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ে রাজস্ব আয় ছিল ২ হাজার ৯৪৭ কোটি ৮২ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৪৭ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে রাজস্ব আয় বেড়েছে প্রায় ৯৯৯ কোটি ৮৭ লাখ টাকা, যা শতাংশের হিসাবে ৩৩.৯২ শতাংশ।
বন্দরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আয় বৃদ্ধির হার যেমন উল্লেখযোগ্য, তেমনি রাজস্ব ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলে উদ্বৃত্তের পরিমাণও আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মোট রাজস্ব আয়ের প্রায় অর্ধেক ব্যয়ে চলে গেলেও চলতি অর্থবছরে আয় বৃদ্ধির সঙ্গে ব্যয়ের পরিমাণ কমে আসায় রাজস্ব উদ্বৃত্তের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
রফতানি কনটেইনার জাহাজীকরণে রেকর্ড:
বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রফতানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড হয়েছে। ১২ আগস্ট জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের ‘মারস্ক বিন্টুলু’ জাহাজে ৯৩৩ বক্স রফতানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণ করা হয়। এসব কনটেইনারে মোট ১ হাজার ৭৮৪ টিইইউএস রফতানি পণ্য ছিল।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক জাহাজে রফতানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের ক্ষেত্রে এটিই এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস রফতানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র ১১ মাসে হাফেজ হলেন ৮ বছরের মুগ্ধ!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












