ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি:
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
চট্টগ্রামে প্রস্তাবিত মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মিশরের একটি কনসোর্টিয়ামের কথিত ভুয়া প্রতিনিধির সাথে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার তথ্য পাওয়ার পর বুধবার (২৪ জুন) চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এটি বাতিল করা হয়।
চসিক সূত্র জানায়, ঢাকাস্থ মিশরীয় দূতাবাস গত ২২ জুন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) একটি চিঠির মাধ্যমে জানায়, কাউসার আলম চৌধুরী আসলে 'আরব কন্ট্রাক্টরস ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম'-এর কোনো অনুমোদিত প্রতিনিধি নন। মিশরীয় দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করে চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া প্রতিনিধির সাথে করা এই চুক্তি কার্যকর রাখার আর কোনো আইনি ভিত্তি নেই। সে কারণে কনসোর্টিয়ামের পক্ষে দাবিকৃত প্রতিনিধি কাউসার আলম চৌধুরীর সাথে করা পূর্বের সকল সমঝোতা স্মারক ও চুক্তি অবিলম্বে বাতিল ঘোষণা করা হয়েছে।
এই সিদ্ধান্তের অনুলিপি ইতিমধ্যে বিডা, স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগসহ চসিকের প্রধান প্রকৌশলী এবং আইন কর্মকর্তাকে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এর আগে গত বছরের ১ জুন চট্টগ্রাম মহানগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে 'আরব কন্ট্রাক্টরস ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়াম'-এর সাথে চসিকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সে সময় নিজেকে এই কনসোর্টিয়ামের অনুমোদিত প্রতিনিধি দাবি করে চুক্তিতে স্বাক্ষর করেছিলো কাউসার আলম চৌধুরী। পরবর্তীতে একই বছরের ২৪ জুন প্রকল্পটির অগ্রগতি নিশ্চিত করতে উভয় পক্ষের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদিত হয়। ২৫ হাজার কোটি টাকা সম্ভাব্য ব্যয়ের এই মেগা প্রকল্পটি নিয়ে তখন ব্যাপক আলোচনা শুরু হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার, পরে নিষ্ক্রিয়
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭সাভারে সিলিন্ডার বিস্ফোরনে নিহত ৭
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দস্যুদের অভয়ারণ্য সুন্দরবন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমাধান হয় না রাজধানীর পানিবদ্ধতার
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় গ্রিডে বিদ্যুৎ জোগাতে ইউনিয়ন পরিষদকে ১১৯ কোটি টাকা বরাদ্দ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইলিশে বাণিজ্যের উল্টো স্রোত!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশ গিয়ে আর ফেরেন না শিক্ষকরা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাঙনের গুজব তৈরি করে রাস্তার ইট তুলে নিল জামাত নেতা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি -শিক্ষামন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দূরপাল্লার বাস ভাড়া ২০ পয়সা, শহরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)