চট্টগ্রামে বাসের ধাক্কায় ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে পূরবী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। নিহত দুই শিক্ষার্থী ভাই-বোন। তারা দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামমুখী বাসটি ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী ও রিকশাচালক মার যান। অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেছে, অটোরিকশা করে কোচিংয়ে যাচ্ছিল ও ই দুই ভাই-বোন। পেছন থেকে বাসের ধাক্কায় রিকশাচালক ও তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছেন। তাদের দাবি, সড়কে গতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। বেলা ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।