চট্টগ্রামে আইনজীবী খুনের আসামি দাস গ্রেপ্তার
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, সে কিরিচ হাতে আইনজীবীকে কুপিয়েছিলো।
গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে রেলস্টেশনের পাশে মেথরপট্টিতে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া বলেন, চন্দন রেলস্টেশনে ঘোরাঘুরি করছিলো। রাতে তার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই খবর পেয়ে তাকে আমরা গ্রেপ্তার করি। তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।
আইনজীবী সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ৬ মামলায় গ্রেপ্তার হয় ৪০ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার রয়েছে। গত সোমবার পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার দুই আসামির জন্য ওকালতনামা দিলে আইনজীবীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করে অতিরিক্ত চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি নেজাম উদ্দিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।