ঘূর্ণিঝড়ের তান্ডবে শ্রীলঙ্কায় ১৪৩ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভয়ঙ্কর শক্তি নিয়ে শ্রীলঙ্কায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। এর তা-বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। একইসঙ্গে আরও ১৩০ জন নিখোঁজ রয়েছে।
গতকাল শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, প্রায় ১৫ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৪৪ হাজার মানুষ। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে কঠোর পরিশ্রম করছে। মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার শঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে শ্রীলঙ্কায়। গত বৃহস্পতিবার পরিস্থিতির আরও অবনতি হয়। ফলে ভূমিধস ও হড়কা বন্যার ঘটনা ঘটে। দেশটির মধ্য পার্বত্য অঞ্চলের বেশ কয়েকটি চা বাগানে ভূমিধসের ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, ক্ষেত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। সরকার স্কুল, অফিস বন্ধ রাখতে ও পরীক্ষা স্থগিত করতে নির্দেশ দিয়েছে।
বেশিরভাগ নদী ও বদ্ধ পানি উপচে পড়েছে, ফলে রাস্তাঘাট ও রেলপথে কাদা, পাথর ও গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজকের মধ্যে বন্যার পানি রাজধানী কলম্বো ও আশেপাশের এলাকায় পৌঁছানোর শঙ্কা রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক সম্পথ জানিয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর হাজার হাজার সেনা মোতায়েনের মাধ্যমে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
শ্রীলঙ্কা রেডক্রস সোসাইটির মহাসচিব মহেশ বলেছে, বিভিন্ন বন্যা কবলিত এলাকায় অনেক মানুষ আটকা পড়েছে। উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। ত্রাণের চাহিদা বাড়ছে।
এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় ডিটওয়াহ ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)