ঘুস নেয়ায় চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদন্ড
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঘুস নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দু’জন সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদ- দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের বাকি জীবন সম্ভবত কারাগারেই কাটাতে হবে।
প্রতিবেদন অনুসারে, এই দু’জনই জেনারেল এবং সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি ও আনুগত্যহীনতা নির্মূল করার জন্য চীনের সবশেষ অভিযানে এ পর্যন্ত প্রকাশ্যে দ-িত হওয়া সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।
এক প্রতিবেদনে চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, দুই সাবেক মন্ত্রীর মধ্যে একজন জেনারেল ওয়েই ফেংহে, ঘুষ নিয়েছিলো। আর অন্যজন জেনারেল লি শাংফু, সে ঘুষ নিয়েছে ও দিয়েছে।
কয়েক বছর আগে চীনের নেতা শি জিনপিং-এর সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের শুদ্ধ করার সবশেষ অভিযান যখন গতি পাচ্ছিল, তখন পদ থেকে অপসারিত ও গ্রেফতার হওয়া প্রথম সারির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এই দুই জেনারেল ছিলো।
ওয়াশিংটনের গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক এক হিসাব অনুযায়ী, শুদ্ধি অভিযান শুরুর সময় থেকে প্রায় ১০০ জন ঊর্ধ্বতন চীনা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে বা তারা জনসমক্ষ থেকে অদৃশ্য হয়ে গেছেন, যা থেকে বোঝা যায় যে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত দুই শতাধিক, নিখোঁজ বহু
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে পাচার করছে ইসরায়েল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)