ঘুস নিচ্ছে আর বলছে ‘টাকা হইছে হাতের ময়লা’!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে ঘুস লেনদেনের একটি প্রামাণ্য চিত্র ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ককে শোকজ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলার রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে ঘুস লেনদেনে ভুক্তভোগীর কাছ থেকে অফিস সহায়ক আহাম্মদ ১৫ হাজার টাকা নিয়েছে। সে বলছে, ‘টাকা হইছে হাতের ময়লা। আপনিতো মাত্র ১৫ হাজার দিছেন, আরও তিন হাজার দিবাইন। মন্তু নামের একজনের খারিজ করে দিছি। সে ৪০ হাজার টাকা দিছে।’
এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সানোয়ার হোসেন (নায়েব) অপসারণ দাবিতে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে সানোয়ার হোসেন কর্মরত প্রায় ছয় বছর ধরে। ভূমি অফিসের পাশেই তার বাড়ি হওয়ায় অফিস চলাকালীনও সে বাড়িতে অবস্থান করে। তার সাথে যোগাযোগ করলে সে তার অফিস সহায়ক আহাম্মদ এবং প্রতিবেশী ভাতিজা হিরকের সঙ্গে দেখা করতে বলে। হিরক ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোনো কর্মচারী নয়। তবে সে দিনভর অফিসেই পড়ে থাকে এবং নায়েবের ঘুসের লেনদেন করে।
১) গুয়াতেমালায় ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি।
২) আলাস্কায়ও ভূমিধস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।