ঘুষ না দেয়ায় শিশুকে ছুড়ে ফেলার অভিযোগ
ভোরে নিউমোনিয়া আক্রান্ত এক মাসের শিশুকে নিয়ে ঢাকা শিশু হাসপাতালে এসেছিলেন স্বজনরা। জরুরি বিভাগে চিকিৎসক দেখানোর পর অবস্থা গুরুতর দেখে শিশুটিকে ভর্তির পরামর্শ দেয়া হয়। কিন্তু হাসপাতালে প্রবেশ নিয়ে বিপত্তি বাধে। দায়িত্বরত আনসার সদস্যরা তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। তারা এক হাজার টাকা দাবি করে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আনসার সদস্যরা রোগীর এক সদস্যকে বেদম মারপিট করে। শিশু রোগীর মাকেও মারধর করা হয়। এক পর্যায়ে কোলের শিশুটিকেও ছুড়ে ফেলে দেয়ার অভিযোগ করেন স্বজনরা। এমন পরিস্থিতির শিকার হয়ে সংকটাপন্ন শিশুটিকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। এ ঘটনায় শিশুটির নানি শাহনাজ বেগম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করলে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
অসুস্থ শিশু আব্রাহাম সিহানের নানি প্রত্যক্ষদর্শী শাহনাজ বেগম বলেন, বাড়ি ভোলা হলেও কর্মসূত্রে তার মেয়ে লিমা পরিবার নিয়ে লালবাগ এলাকায় বাস করেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।